শোক বার্তা

চিরিরবন্দরে “করোনায়” ইউপি চেয়ারম্যান ফজলুরের মৃত্যু

  • 9:19 am - July 15, 2020
চিরিরবন্দরে "করোনায়" ইউপি চেয়ারম্যান ফজলুরের মৃত্যু

ভরত রায় প্রত্যয়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইউপি চেয়ারম্যান এ.কে এম ফজলুর রহমান দুলাল মারা গেছেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫ ঘটিকায় মারা যান তিনি।

এ.কে এম ফজলুর রহমান দুলাল উপজেলার ২নং সাতনালা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি এর যুগ্ন আহবায়ক ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস।

সিভিল সার্জন জানান, এ.কে ফজলুর রহমান দুলাল করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। এরপর ভোরে মারা যান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, ইউপি চেয়ারম্যান ফজলুর করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে গত ৩০শে জুন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এরপর ওইদিনে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে ২ই জুলাই তার নমুনার ফলাফল পজেটিভ আসে। তখন থেকেই সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজমল হক জানান, উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এপর্যন্ত মারা গেছেন ৫ জন। মোট শনাক্ত ৭৮ জন, মোট সুস্থ্য ৬০ জন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক বিশেষজ্ঞ ও গবেষক ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী । ঢাকা কমিউনিটি হাসপাতালের আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ শিবতোষ রায় ২০০১…

ফুলবাড়ীতে সাবেক এমপি’র মৃত্যু, বিভিন্ন মহলের শোক

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতিপুর)আসনের সাবেক এমপি মোহাম্মদ শোয়েব (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন….। শনিবার ভোর ৪টার সময় পৌর এলাকার…

শোক সংবাদ কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের নেতা বুলবুল আর নেই

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারনে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা ও বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্থ এলাকায় গঠিত ভূমি ও জিবন,সম্পদ রক্ষা…

ফুলবাড়ীতে মাস্টার্স পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ শয়নকক্ষ থেকে রিতা আক্তার (২৩) নামে এক মাস্টার্স পরিক্ষার্থী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার দুপুর…

প্রথম জানাজা সম্পন্ন আবুল মাল আবদুল মুহিতের

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে…

ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকার ইন্তেকাল

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আরতী রানী প্রামাণিক (৬৫) গত মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে পররোক গমন করেছেন।আরতী রানী প্রামাণিক…

শোক সংবাদ ফুলবাড়ীতে প্রভাষক আকতারুন্নেছা জনতা’র মৃত্যু

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের দর্শন শাস্ত্র বিভাগের প্রভাষক আকতারুন্নেছা জনতা (৩০) গতকাল বুধবার সকাল আনুমানিক ৬ টায় ইন্তেকাল করেছেন…

বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডা. কে.এ জলিলের দাপন সম্পন্ন

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য, সিনিয়র সহসভাপতি বর্নাঢ্য রাজনীতিবীদ, খ্যাতিমান দন্ত চিকিৎসক অধ্যাপক ডা. কে. এ জলিলের দাফন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au