মিডিয়া

এ.জেড.এম সবুজ বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস)-এর প্রধান বার্তা সম্পাদক পদে দায়িত্বে

  • 3:48 pm - July 14, 2020
এ.জেড.এম সবুজ বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস)-এর প্রধান বার্তা সম্পাদক পদে দায়িত্বে

ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থা( বাসস) -এর প্রধান বার্তা সম্পাদক পদে পদোন্নতি হলো এ. জেড. এম সাজ্জাদ হোসেন সবুজের । গত ২৮ জুন তিনি দায়িত্ব বুঝে নেন। ইতিপূর্বে তিনি মাননীয় প্রধানমন্ত্রী’র প্রেসউইং- এর সাথে সংযুক্ত থেকে দেশে বিদেশে বিভিন্ন প্রোগ্রাম কাভার করেন বাসসের প্রতিনিধি হিসেবে।

এ.জেড. এম সাজ্জাদ হোসেন সবুজ ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক মেধাবী ছাত্র । তিনি মাদারীপুর নাজিম উদ্দীন সরকারী কলেজে অধ্যায়নরত অবস্থায় দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করেন , পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রাবস্থায় দৈনিক সংবাদ এবং বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করেন।

১৯৯৭ সালে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস -এ চাকুরিতে যোগদান করেন। দীর্ঘ ২৪ বছর বাংলাদেশ সংবাদ সংস্থায় সফলতার সাথে কাজ করে অবশেষে সিএনই পদে দায়িত্ব পেলেন ।
তিনি ছাত্র জীবনে বঙ্গবন্ধু’র আদর্শের সৈনিক হিসেবে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকেন । পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনীদের বিচারের দাবীতে ‘৭৫ – এর ঘাতক নির্মূল কমিটি গঠন করে প্রতিষ্ঠাতা সদস্য সচিব নির্বাচিত হন এবং আহবায়ক ছিলেন কাজী মোয়াজ্জেম হোসেন । বঙ্গবন্ধু’র আত্মস্বীকৃত খুনীদের ফাঁসির দাবীতে রাজধানীসহ সারাদেশে ব্যাপক আন্দোলন সংগ্রাম গড়ে তোলেন। ঐ সময় প্রতিক অনশন, মিছিল , আলোচনা সভার মাধ্যমে জনমত গড়ে তোলে খুনীদের ফাঁসি কার্যকর করতে সহায়ক ভূমিকা পালন করেন।

তার বাবা মরহুম ডাক্তার আবুল কাশেম বঙ্গবন্ধু’র একজন ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ১৯৭০ ও ৭৩ – এ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নড়িয়া, পালং ও জাজিরা সংসদীয় আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। তিনি দৈনিক সংবাদ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতা করেন।

১৯৬৮ সালে ১লা জুন এ. জেড. এম সাজ্জাদ হোসেন সবুজ নড়িয়া থানা শরীয়তপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলে না : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেওয়া কারাদণ্ডের আদেশ ‘ফরমায়েশি রায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।…

বিএমএসএসের বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত 

বাঘারপাড়া প্রতিনিধি জসিম: যশোরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার সকাল ১১টার সময়…

ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে সম্পন্ন, স্বপন-সাখাওয়াত পরিষদ জয়ী

জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ: ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে বাংলাদেশ প্যানেল এর স্বপন – সাখাওয়াত পরিষদ ও বাংলাদেশ ঐক্যজোট তুহিন –…

লোহাগড়ায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান বোরহান কর্তৃক বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা

প্রতিনিধি জসিম: নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সোসাইটি ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সভায়…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

ঘূর্ণিঝড় ‘মোখা’: উত্তাল সাগর, বেড়েছে নদ-নদীর পানি

ঢাকা:  সাগর উত্তাল রয়েছে। শুক্রবার (১২ মে) মোংলার আকাশে মেঘ থাকলেও নেই বাতাস-বৃষ্টি। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে। বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au