গোপালগঞ্জে অবৈধ ওষুধ রাখায় ১ বছরের কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা
প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে অনুমোদনহীন হেপাটাইটিস-বি’র ভ্যাকসিন ও রক্ত রাখার দায় যুমনা মেডিকেল সাপ্লাই এর মালিক আব্দুল আলিমকে এক বছরের কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় জেলা শহরের ডিসি রোডের স্বর্ণা টাওয়ারে অভিযান চালিয়ে এ সাজা ও জরিমানা করেন ভ্রাম্যামান আদালতের বিচারক সেখ সালাউদ্দিন দীপু।
ভ্রাম্যামান আদালতের বিচারক সেখ সালাউদ্দিন দীপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ টাওয়ারে যুমনা মেডিকেল সাপ্লাই নামের একটি রুমে অভিযান চালাই ।
এসময় ও রুম থেকে ২৪৯ এ্যাম্পুল অবৈধ হেপাটাইটিস-বি’র ভ্যাকসিন, তিন ব্যাগ রক্ত ও ঔষধের মোড়ক উদ্ধার করা হয়।
এসব রাখার দায়ে মেডিকেল সাপ্লাই এর মালিক আব্দুল আলিমকে এক বছরের কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড প্রদান করে। সাজা প্রাপ্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ/ শেখ