সারাদেশ

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • 10:31 am - July 14, 2020
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোহেল রানা,যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় শংকরপুর ইউনিয়নের বড় পোদাউলিয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম(৫৭)গত ১০ই জুলাই শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মারা যান।এ মৃত্যু কে কেন্দ্র করে ঐ গ্রামের মানুষ বিবাদমান দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে।

গ্রামের একটি কুচক্রি মহল একটি তারা মৃতের একমাত্র সন্তান হাসান আলী ও তার স্ত্রী রিক্তা খাতুনকে বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছে মর্মে দোষারোপ করতে থাকে।এক পর্যায়ে সেখানে উপস্থিত হন বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রিপন বালা,এসআই হাফিজুর রহমান, এএসআই হিমানিষ বিশ্বাস।

পোদাউলিয়া গ্রামের একটি কুচক্রি মহল বৃদ্ধা নারীর মরদেহ দাফন করতে দিচ্ছে না মর্মে সংবাদ শুনে বাগআঁচড়া প্রেসক্লাবের সাংবাদিক শহিদুল ও সেলিম দ্রুত সেখানে হাজির হয়ে উভয় পক্ষকে শান্ত করে মরদেহ দাফনের ব্যবস্থা করেন।এতে এলাকার মানুষ তাদেরকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে কিছু চক্রান্তকারী গ্রামবাসী এ ঘটনায় টাকা বানিজ্য করতে না পেরে কিছু সাংবাদিক কে মিথ্যা তথ্য দিয়ে ঐ দিন রাতে ও পরদিন ১১ই জুলাই শনিবার সাংবাদিক শহিদুল ও সেলিমকে জড়িয়ে ঝিকরগাছায় বৃদ্ধার লাশ কে পুঁজি করে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করে।তাতে বলা হয় যে সংশ্লিষ্ট সাংবাদিকরা ৩৯হাজার টাকা চাঁদাবাজি করেছে।

এঘটনায় যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে মর্মে রিপোর্ট প্রকাশিত হয় তারা এ খবর জানতে পেরে অত্যন্ত মর্মাহত হন এবং ১৪ই জুলাই মঙ্গলবার সকালে বাগআঁচড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সপরিবারে হাজির হয়ে মৃত বৃদ্ধার একমাত্র সন্তান হাসান আলী জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,বাগআঁচড়া প্রেসক্লাবের সাংবাদিক শহিদুল ইসলাম ও সেলিম আহম্মেদ আমাদের উপকার করেছেন বিনিময়ে তারা একটি টাকাও গ্রহন করেননি।

সাংবাদিকদের নামে চাঁদাবাজির মানহানীকর সংবাদ প্রকাশ হয়েছে শুনে তারা সবাই মর্মাহত ও বেদনাহত হয়েছেন।তারা সংবাদ সম্মেলনে সাংবাদিকদ্বয় নিরপরাধ ও যড়যন্ত্রের শিকার বলে উল্লেখ করে বলেন সাংবাদিকদের সাথে কোন প্রকার টাকা পয়সা লেনদেন হয়নি।তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুঃখ প্রকাশ করেন এবং নিউজে উল্লেখিত সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।এবং এ ধরনের মিথ্যা,বানোয়াট, কল্পনাপ্রসূত,ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত বৃদ্ধার একমাত্র সন্তান হাসান আলী।তারা সবাই দাবি করেন সাংবাদিকদের সাথে ৩৯ হাজার টাকা তো দুরে থাক ৩৯ পয়সারও কোন লেনদেন হয়নি।এসময় তার সাথে উপস্থিত ছিলেন,মৃতের একমাত্র সন্তান হাসানের স্ত্রী রিক্তা খাতুন,হাসানের শ্যালক উপজেলার কুমরী গ্রামের আনিছুর রহমানের ছেলে মেহেদি হাসান সেলিম,মামা শ্বশুর উপজেলার কুলবাড়ীয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে বজলুর রহমান ওরফে বাবলু।সংবাদ সম্মেলনে বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শেখ ইন্তাজুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক আবু সাঈদসহ বাগআঁচড়া প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au