প্রবাস

মহসিন উদ্দিন খান লিটনের মাগফেরাত কামনায় প্যারিসে দোয়া মাহফিল

  • 7:50 am - July 14, 2020

ফ্রান্স প্রতিনিধি :ফ্রান্স আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক প্রয়াত মহসিন উদ্দিন খান লিটনের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের লা চ্যাপেল এলাকায় বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে দোয়া মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করতে গিয়ে ফ্রান্স আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ বলেন ফ্রান্স আওয়ামী লীগ একজন ব্যক্তিত্ববান রাজনীতিবিদ কে হারালো।

ঢাকা বিভাগ এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে ফ্রান্স আওয়ামী লীগ , ফ্রান্স বিএনপি সহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ এসোসিয়েশন এর সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান সারু,সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, ঢাকা বিভাগ এসোসিয়েশন এর উপদেষ্টা শাহজাহান রহমান,আয়েবা সাধারণ সম্পাদক কাজী এনায়েত উল্লাহ , ঢাকা বিভাগ এসোসিয়েশন উপদেষ্টা কাজী আমিনুর রহমান,ফ্রান্স আওায়ামী লীগ ভার পাপ্ত সভাপতি এম এ কাশেম, ভার পাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেইন কয়েস , ফ্রান্স বি এন পির সাবেক সভাপতি আহসানুল হক বুলু , ফ্রান্স আওায়ামী লীগ এর সহ সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, সুনাম উদ্দিন খালিক ,জসিম উদ্দিন ফারুক ,শুভ্রত ভট্টাচার্য শুভ , মুতালেব খান। ফ্রান্স আওয়ামী লীগ এর উপদেষ্টা নাজিমুদ্দিন আহমদ , মিজান চৌধুরী মিন্টু , যুগ্ন সম্পাদক নজরুল চৌধুরী, নগর আওায়ামী লীগ সভাপতি সাইফুল খান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন লিটন বঙ্গবন্ধুর আদর্শের একজন সাহসী সৈনিক ছিলেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মহসিন উদ্দিন খান লিটন ১০ জুলাই রাত ২টায় ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

এই শাখার আরও খবর

জানুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স আহরণ

গত মাসের তুলনায় জানুয়ারিতে বেড়েছে রেমিট্যান্স আহরণ। চলতি মাসে ১৭০ কোটি ৪৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা ডিসেম্বর থেকে ৭ কোটি ৩৮ লাখ ডলার…

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি আহত

সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশিসহ দুজন আহত হয়েছেন। গতকাল রোববার (২৩ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্রটি…

মৌলভীবাজার কুলাউড়ায় প্রবাসীদের নিয়ে কুলাউড়া প্রবাসী ঐক্যপরিষদ কমিটি গঠন

সেলিম আহমেদ , সৌদি আরবঃ মৌলভীবাজার কুলাউড়ায় প্রবাসীদের নিয়ে সামাজিক সংগঠন বৃহত্তর কুলাউড়া প্রবাসী ঐক্যপরিষদ নামে ৫১সদস্য বিশিষ্ট নতুন এক কমিটি গঠন করা হয়েছে ।…

দূর্নীতির আখরা ইতালির মিলান কনসুলেট অফিস। প্রবাসীদের হয়রানির অভিযোগ

জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ ঃ ইতালির মিলান কনস্যুলেট অফিসের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। মিলান কনসুলেট অফিসের কনসাল জেনারেল ইকবাল…

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ জেদ্দা শাখার টি-শার্ট বিতরণ ও পূর্নমিলন অনুষ্ঠিত 

সৌদি আরব প্রতিনিধি : এসো এক হই অধিকারের কথা কই সম্প্রীতি অধিকার সম্মৃদ্ধি এই শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরব জেদ্দা শাখা…

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে

ঢাকা: বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলেই মারা গেছে সাড়ে চার লাখের বেশি। মোট শনাক্ত ৩ কোটি ৬০ লাখের…

ইতালিতে ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট স্হগিত।

জাকির হোসেন সুমন ব্যুরো চিফ ইউরোপ : ইতালির ভেনিসে চলমান ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট স্হগিত ঘোষনা করা হয়েছে। ইতালির করোনা ভাইরাস পরিস্থিতি ২ য়…

ড. সিদ্দিকুর রহমান এর প্রতি খোলা চিঠি

নিউ ইয়র্ক, আমেরিকা শ্রদ্ধেয় সিদ্দিক ভাই, শ্রদ্ধেয় সালাম জানবেন।আপনি আমার অগ্রজ হিসাবে আপনার প্রতি যথাযথ সন্মান প্রদর্শন করে বলতে চাই; বিগত ২২ আগষ্ট’২০ সাপ্তাহিক আজকাল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au