প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মহেশখালী: মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়ায় পানিচলাচলের ছারা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায় গত রবিবার ১২ টার সময় পানি চলাচলের ছারা নিয়ে স্থানীয় আব্দুল আজিজ মনু গং ও মৃত আব্দুল সওদাগর ছেলে জসীম উদ্দীনের সাথে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বর্ষা মৌসুম শুরু হলে বৃষ্টির পানিতে পানি চলাচল করতে বেশ অসুবিধা হয়। পানি চলাচলের জায়গা ছোট হয়ে যাওয়ার ফলে বসতভিটার মারাত্মক কৃষতি
জসীম উদ্দীন জানান পানি চলাচলের সীমানা নিয়ে রাস্তা মেরামত করতে গেলে অর্তকিত অবস্থায় স্থানীয় আব্দুল আজিজ প্রকাশ মনু এর নেতৃত্বে আবু হেনা,লোকমান, সোহাগমণি, আদর,মিশুক, আনছার,ফারুকসহ আরো কয়েকজন সন্ত্রাসী এসে হামলা করে। এতে হালেমা খাতুন(৩৮) আশেক(২০) সাদিয়া(৭) নামে তিনজন আহত হয়। তিনি আরো জানান পানি চলাচলের ছারা কেটে দিয়ে আমার বসত বাড়ির দিকে পানি চলাচলের লাইন ঘুরিয়ে দিয়ে আমার ঘরবাড়ি, মটর,পাইপ, বাথরুমসহ ছারার পানিয়ে ধসিয়ে দে। এতে আমার আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এর জন্য প্রশাসেনর নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন।
স্থানীয় শকির আহমদের পুত্র ওসমান জানান, জসীম উদ্দীনের বাড়ীতে কাজ করতে আসলে স্থানীয় মুনো মিয়া ও তার ছেলেসহ কিছু স্থানীয় সন্ত্রাসী এসে জসীম উদ্দীনের পরিবারের উপর হামলা করে। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়।
এদিকে অভিযুক্ত আব্দুল আজিজ মনু এর ছেলে আবু হেনা পাল্টা অভিযোগ করে বলেন জসীম উদ্দীন ও তার ছেলেসহ কয়েকজন সন্ত্রাসী মিলে তাদের উপর হামলা করে। এতে হাফেজ আনিছুর রহমান আদর (১৯) মো মিশুক (২৪) মো ওমর ফারুক (২০) মারাত্মক ভাবে আহত হয়। পরে আহত দের মহেশখালী হাসপাতালে চিকিৎসা নেওয়া হয় বলে জানান। তিনি আর ও বলেন তাদের বিরুদ্ধে মামলা না করার জন্য উল্টে পানি চলাচলের ছারা ছোট হয়ে যাওয়ায় পানি চলাচল করতে না পারায় ঢলের পানি গিয়ে তাদের ক্ষতিগ্রস্ত হয়। এই দায়ভার আমরা নিব কেন? আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছি।
এদিকে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান তাদের পানি চলাচলের সীমানা নিয়ে বিরোধ ছিল। পানির ঢলের কারণে হয়ত তাদের বসত বাড়ির দেওয়াল, মটর,টিউবওয়েল, বাথরুমসহ পানির ঢলে ভেঙ্গে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাদের বিরোধ সমাধানের জন্য স্থানীয় ও প্রশাসনিক ভাবে চেষ্টা করা হয়।
নতুন সময়/টিআই/রকি
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au