কুয়েত বাংলাদেশ দূতাবাসের নতুন রাষ্ট্রদূত আশিকুজ্জামান-এ মাসে যোগদান
মোঃ বিলাল উদ্দিন কুয়েত প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বর্তমান রাষ্ট্রদূত এস এম আবুল কালামের স্থলাভিষিক্ত হবেন। মেজর জেনারেল আতিকুজ্জামান। বর্তমান রাষ্ট্রদূত এসএম আবুল কালামের চুক্তির মেয়াদ চলতি মাসের শেষে্র দিকে শেষ হচ্ছে। কুয়েতে আটক স্বতন্ত্র সাংসদ কাজী শহিদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানবপাচার, বিদেশে অর্থ পাচার,শ্রমিকদের নির্যাতন,সহ বেশ কিছু অভিযোগের সুনির্দিষ্ট বা সন্তুসজনক জবাব ঢাকায় অবগত করতে পারেনি।
এ জন্য পররাষ্ট্র মন্ত্রী ডঃ একে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছেন। সোমবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিং মেজর জেনারেল মোঃ আতিকুজ্জামান কে কুয়েতস্হ বাংলাদেশ দূতাবাসের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
মেজর জেনারেল মো. আশিকুজ্জামান ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সিয়েরা লিওন, আইভরি কোস্ট ও কঙ্গোতে জাতিসংঘের শান্তি সহায়ক মিশনে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন।
নতুন সময়/টিআই