সারাদেশ

ময়মনসিংহে ঈদুল আজহায় আইনশৃঙ্খলা-পশুর হাটসহ সার্বিক বিষয়ে আলোচনা

  • 11:25 am - July 13, 2020
ময়মনসিংহে ঈদুল আজহায় আইনশৃঙ্খলা ও স্বাস্থ্য বিধি অনুসারে পশুর হাটসহ সার্বিক বিষয়ে আলোচনা।।

ময়মনসিংহ, আরিফ রববানীঃ আসন্ন ঈদুল আজহায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,করোনা সংক্রমন ঝুকি নিয়ন্ত্রণে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে পশুর হাট ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করণের লক্ষে ময়মনসিংহ জেলা করোনা ভাইরাস (COVID19) এর সংক্রমন ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১১ই জুলাই শনিবার জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (ইপিআরসি) চেয়ারম্যান (সচিব) সুবীর কিশোর চৌধুরী। ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত সভায় জেলা কভিড কমিটির সকল সদস্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু , সিও আর্মি, ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রতিনিধি, ময়মনসিংহ হাসপাতালের প্রতিনিধি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক,
সিও র‍্যাব ১৪, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডিডিএলজি, ময়মনসিংহ, সকল অতিরিক্ত জেলা প্রশাসক, জেলার সকল ইউএনও জুম এ যুক্ত ছিলেন।

উক্ত সভায় ঈদ উল আযহা কে সামনে রেখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট স্থাপন, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল, পশু কোরবানি দিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করা, কোরবানির হাট ব্যবস্থাপনা বিষয়ে সার্বিক দিক আলোচনা করা হয়। পশুর হাট স্থাপনের জন্য জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। অনুমোদনবিহীন কোন পশুর হাট স্থাপন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সমগ্র জেলায় একই দিনে হাট বসানোর বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারগণ জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সাথে আলোচনাক্রমে সিদ্ধান্ত নিবেন। ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই তাদের নিকটবর্তী হাটে পশু ক্রয় এবং বিক্রয় করতে নির্দেশনা প্রদান করা হবে। ক্রেতা এবং বিক্রেতাদের সাথে অতিরিক্ত লোক না রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে। পশুর হাটের প্রবেশ ও বের হওয়ার পথ নির্ধারিত থাকবে। জাল টাকা ও সার্বিক আইন শৃঙ্খলা ঠিক রাখতে র‍্যাবের ভিজিলেন্স টিম দ্বারা মনিটরিং করা হবে। পশু জবাই এর সময় স্যানিটাইজিং এর সকল ব্যবস্থা রাখতে হবে মর্মে আলোচনা করা হয়।

 

 

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au