প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জনি আহমেদ: নওগাঁর নিয়ামতপুরে করোনা ভাইরাস পরিস্থিতিতে ৪ শতাধিক প্রান্তিক পরিবারের মানবাধিকার রক্ষা কর্মীর মাঝে ত্রাণ বিতরণ করেছে উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন প্রকল্পের আওতায় করোনাকালীন দূর্যোগ মোকাবেলায় তাদের সম্মানার্থে ত্রাণ বিতরণ করা হয়।
মানবাধিকার রক্ষাকর্মীদের কাজের স্বীকৃতি স্বরুপ আজ রবিবার সকাল ১১ টায় ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে নিয়ামতপুর সরকারী মডেল উচ্চ বিদ্রালয় উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ামপতপুর সদর, ভাবিচা, হাজিনগর ও চন্দননগর ইউয়িনের ৪শ পরিবারের ২০০ জন নারী ও ২০০ জন পুরুষ সহ ১৩৩ জন আদিবাসী পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করেন। দাতা সংস্থা বিএমজেড ও নেটজ বাংলাদেরশের আর্থিক সহায়তায় ত্রাণ উপকরণ হিসেবে ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ২ কেজি লবন, ৫ কেজি আলু, ১ কেজি সুজি, ৩টি মাক্স,৩টি সাবান, ৪টি ওরস্যলাইন, প্যারাসিটামল, ১০টি এন্টি হিস্টামিন বিতরণ করা হয়।
সহকারী কমিশনার ভুমি জনাব নিলুফা সরকারের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নইম, ভাবিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ওবাইদুল হক, চন্দনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান, নিয়ামতপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর কবির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নতুন সময়/মীম
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au