প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ফেনী প্রতিনিধি: ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেলিনা আক্তার (৫২) মৃত্যু হয়েছে। ফেনী পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেক আফতাবের মাতা। রবিবার ভোরে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালের আইসিইউতে মারা যান। তার বাড়ী শহরের বনানী পাড়া এলাকায় ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিনা আক্তার দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। চলতি মাসের শুরুতে তিনি অসুস্থবোধ করলে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার উন্নতি না হওয়ায় ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থা ক্রমেই অবনতি হতে থাকলে চিকিৎসকের পরামর্শে ৭ জুলাই মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে নেয়া হয়। সেদিন করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। ৯ জুলাই বৃহস্পতিবার ওই পরীক্ষার প্রতিবেদন ‘পজিটিভ’ আসে।
অবস্থা শংকটাপন্ন দেখে ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে তার মৃত্যু হয় । তিনি ৩ ছেলে ও ২ মেয়ের জননী।
এদিকে রবিবার বিকাল ৩টায় সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে নামাজে জানাযা শেষে পৈত্রিক বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নতুন সময়/টিআই
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…
* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…
> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…
নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…
নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au
