সারাদেশ

কালিয়ার বড়দিয়া বাজার রেড জোন হিসাবে চিহ্নিত! ১৪ দিনের জন্য লকডাউন ঘোষনা

  • 5:34 pm - July 12, 2020
কালিয়ার বড়দিয়া বাজার রেড জোন হিসাবে চিহ্নিত! ১৪ দিনের জন্য লকডাউন ঘোষনা

মোঃ হাচিবুর রহমান , কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজার রেড জোন হিসাবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। এ সময় বড়দিয়া বাজার ১৪ দিনের জন্য লকডাউন ঘোষনা করেছেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার ,মোঃ নাজমুল হুদা।

১১ জুলাই বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের সঃ অধ্যাপক সুকুমার মন্ডল ও আজ (১২ জুলাই) বড়দিয়া বাজারের ব্যাবসায়ী বাবু মন্ডল করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বাজার এলাকায় বেশ কয়েক জনের করোনা সনাক্ত হয়েছে এবং অনেকে গোপনে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা যায়।

আজ (১২ জুলাই) সকাল ১১:৩০ টায় ইউএনও, কালিয়া মোঃ নাজমুল হুদার উপস্থিতিতে বড়দিয়া বাজার বনিক সমিতির সভাপতি ও সেক্রেটারি সহ বাজারের ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময় সাপেক্ষে আগামী কাল (১৩ জুলাই) থেকে ২৮ জুলাই পর্যন্ত লক ডাউন ঘোষনা করা হয়।

এ বিষয়ে ডাঃ জগদীশ চন্দ্র সরকার বলেন, মহামরী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে লক ডাউন ছাড়া বিকল্প নাই। এমন নির্দশনা প্রদানের জন্য তিনি কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদাকে সাধুবাদ জানান।

এ বিষয়ে কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বড়দিয়া বাজার বনিক সমিতির সভাপতি, খান শামীম রহমান বলেন, আমাদের ভালোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সকলকে সরকারি নির্দশনা মেনে চলার আহবান জানান।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা বলেন, জরুরী প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যাবহার করবেন, শুধুমাত্র ঔষুধের দোকান ব্যাতিত সব দোকানপাটই লকডাউনের আওতায় থাকবে। আইন অমান্য করলে জেল/ জরিমানা আমলে আসবে এবং সর্বদা কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au