পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…
আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বন্যাদূর্গত এলাকায় ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে খাবার বিতরণ করেছে রাজাপুরের কতিপয় যুবকদের স্বেচ্ছাসেবী সংগঠন বর্ণালী বেলকুচি (মাটির ঘ্রাণে, শেকড়ের টানে)
১২ ই জুন, রবিবার উপজেলার সমেশপুর, তামাই,আদাচাকী চালা মেঘুল্লা মাদ্রাসার এলাকায় সমাজের অবহেলিত জনগোষ্ঠীর মাহে ২০০ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয় ।
উল্লেখ্য করোনা মহামারিতে এর আগেও প্রায় ৫০০ পরিবারকে সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করেন এই সংগঠনটি।
সাম্প্রতিক বন্যার প্রভাবেও তাদের থেমে নেই তাদের পথচলা। নেই কোনো স্থায়ী কাজের সুবিধা…নেই কোনো প্রণোদনা…! একবেলা দু-মুঠো খেয়ে বেঁচে আছে অবহেলিত এই প্রান্তিক জনগোষ্ঠীরা ।
বন্যাদূর্গত আসমাখাতুন(৪০) বলেন, কয়েকবছর আগেও আমাদের বাড়ী ছিলো হরিনাথপুর চরে। যমুনার ভাঙ্গনে নদীগর্ভে চলে গিয়েছে বাড়ি-ঘর, জমি-জিরাত ।
এখন দিন এনে দিন চলে আমাদের সংসার। এখন করোনা মহামারিতে কাজের সেরকম নিশ্চয়তা না থাকায় ৬ জনের পরিবার নিয়ে চলতে খুব অসুবিধা হচ্ছে।আমাগো দেখার কেউ নাই তোমাগো আল্লাহ বাচা রাখুক বাবারা!
এ বিষয়ে বর্ণালী বেলকুচি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাফিজুর রহমান জানান,
বেলকুচির অসহায় মানুষদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বৃষ্টি উপেক্ষা করে আমাদের এই আয়োজন ।
বর্ণালী পরিবার বিগতদিনগুলোর মতোই সবসময় মানবতার প্রতি ভালবাসা প্রদর্শন করে যাবে ।
সেইসাথে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও প্রশাসন কে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহব্বান জানাচ্ছি ।
এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন বর্ণালী বেলকুচি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক এস,এ শুভ।
কার্যনির্বাহী সদস্য আবির হোসেন শাহিন, মোহাম্মদ নাসিম, তৌহিদ আকন্দ, ইয়াকুব হোসেন,হাবিবুল্লাহ, নাসির হোসেন, তামিম আকন্দ প্রমুখ।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au