সারাদেশ

গ্রামবাসীর সহযোগীতায় নিজ অর্থায়নে রাস্তা করে মানবতার পরিচয় দিয়েছে২ মেম্বার

  • 2:11 pm - July 12, 2020

ময়মনসিংহ,আরিফ রববানীঃ ময়মনসিংহ জেলার সদর উপজেলার ভাবখালী ইউ‌নিয়নের ৮ নং ওয়ার্ডের ময়মনসিংহ কেবি আই রোড – চকবন পাথালিয়া আউলিয়ার বাজার পর্যন্ত রাস্তা নিজ অর্থায়নে মেরামত করে এলাকাবাসীকে মানবতার পরিচয় দিয়েছেন ইউপি সদস্য আজিজুল হক ও সংরক্ষিত নারী ইউপি সদস্য রুনা বেগম আদুরী।

প্রায় ২কিলোমিটার দৈর্ঘের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি গত ২০০৪সালে সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুলুর আমলে পাকা করণ করা হয়েছে। এর পর থেকে উন্নয়নের ছোয়া বঞ্চিত হওয়ায় বর্তমানে রাস্তাটি জন ও যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভাবখালী ইউনিয়নের পীরে কামেল দরবেশ শাহ্ নেওয়াজ আলী ফকিরের মাজার,স্কুল,মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কয়েকটি গ্রামের মানুষের চলাচল ও যোগাযোগের একমাত্র এই রাস্তাটি এখন চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষের।

জনগণের ভোগান্তি নিরসনে রাস্তাটি মেরামতে বিভিন্ন স্থানে দৌড়ঝাপ করে ব্যর্থ হয়ে অবশেষে গ্রামের তরুণ,যুব সমাজকে নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ও রাস্তা নির্মাণে ৪০হাজার টাকা নিজ অর্থায়নের অনুদান দিয়ে মেরামত কাজ উদ্ভোধন করে স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক ও নারী ইউপি সদস্য রুনা বেগম আদুরী দেখিয়ে দিয়েছে মানবসেবা করার ইচ্ছা ও দেশপ্রেম থাকলে নিজেরাই এলাকার জন্য উন্নয়নমূলক কাজ করা সম্ভব।

মেম্বার আজিজুল হক জানায়- গফঁরগাও- ময়মনসিংহ রোডের ভাবখালী তোড়ার মোড় হইতে চকবন পাথালিয়া আউলিয়ার বাজার পর্যন্ত এই রাস্তা ‌দিয়ে প্রতিদিন ৪-৫টি গ্রামের মানুষ চলাচল করে । গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া এই রাস্তাটা গত ২০০৪ সালে পাকা করণের পর থেকে দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপোযুক্ত হয়ে পড়ে।সবার কাছে আবেদন নিবেদন করে কোন সুরাহা না পেয়ে এলাকার যুব সমাজ ও এলাকাবাসীকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে সকলের সহযোগীতায় নিজেরাই তা সংস্কার করতে ঐক্যবদ্ধ হয়েছি। সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য রুনা বেগম আদুরীর স্বামী জুয়েল মিয়া বলেন- এলাকার মানুষের প্রতি ভালোবাসার টানে কাজ করতে আমরা সবাই অঙ্গিকারাবদ্ধ হই। তাই কোদাল, দা,সাবল নিয়ে কাজে নেমেছি সম্মিলিত ভাবে। প্রায় ২ কিলো‌মিটার রাস্তা মেরা‌মত ক‌রা হয়।এখানে মুখ্য ভূমিকা ছিলো নারায়নপুর গ্রামের যুব সমাজ ও গন্যমান্যদের ।‌আর এই মহতি উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেন ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল হক। কাজের জন্য সবাই সম্মিলিত ভাবে নিজেরাই চাঁদা দিয়ে ইট সুরকি,বালু ক্রয় করা হয়েছে।

তাদের এ সুন্দর কাজটি করে তারা আত্মতৃপ্তি পেয়েছে বলে এ প্রতিবেদকের কাছে জানান নেতৃত্বদানকারী মেম্বার আজিজুল হক,রুনা বেগম আদুরী, আদুরীর স্বামী জুয়েল মিয়া। তারা বলেন আমরা মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত এলাকা গড়তে কাজ করে যাবো, “দশে মিলে করি কাজ, হারিজিতি নাহি লাজ।” এটাই আমাদের মূলমন্ত্র।

এলাকাবাসী ও পথচারী এবং বিভিন্ন যানবাহনের ড্রাইভারগণ তাদের কাজের ভুয়সী প্রশংসা করেন।সারা দেশের তরুণ ও যুবারা এমন দেশপ্রেম দেখিয়ে নিজ নিজ এলাকায় সমাজসেবা ও জনদূর্ভোগ লাগবে কাজ করবে বলে সবাই আশাবাদী। নারায়নপুর গ্রামের এসব কাজ সারাদেশে রোল মডেল হলে দেশ এগিয়ে যাবে বলে গণ্যমান্যদের অভিমত।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au