আন্তর্জাতিক

ইমরান খানকে সরাতে মরিয়া পাক সেনারা, হারাচ্ছেন জনসমর্থনও

  • 6:54 am - July 12, 2020
ইমরান খানকে সরাতে মরিয়া পাক সেনারা, হারাচ্ছেন জনসমর্থনও

ঢাকা: পাকিস্তানের সেনাবাহিনীর ‘সুদৃষ্টি’ নিয়ে ইমরান খান দেশটির ক্ষমতায় আসলেও এখন সেই সেনা কর্মকর্তাদের সঙ্গেই তার দূরত্ব বাড়ছে। সম্প্রতি নানা ব্যর্থতায় ইমরানের আসন টলতে শুরু করেছে। পাক সেনারা এখন ব্যর্থ ইমরান খান সরকারের সঙ্গে নিজেদের নাম দেখতে চাচ্ছে না। ফলে পাকিস্তান জুড়ে জনপ্রিয় হচ্ছে ‘মাইনাস ইমরান’ সূত্র।

ইমরান খান ওসামা বিন লাদেনকে শহীদ আখ্যা দিয়ে ব্যাপক তোপের মুখে পড়েছেন। এছাড়াও বর্তমান পাক সরকারের জাতীয় বাজেটকেও সেনাবাহিনী দরিদ্রবিরোধী, জনবিরোধী বলে সমালোচনা করছে। দেশের হাজার হাজার জনতা সেনাদের এই সমালোচনায় সমর্থন দিচ্ছে।

গেল ২৯ জুন করাচিতে স্টক এক্সচেঞ্জে বন্দুকধারীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনায় ৪ হামলাকারীসহ ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনার পর ভারতকে দোষারোপ করে প্রতিক্রিয়া দেন ইমরান খান। এরপরই অনেকে বলতে শুরু করেন, এই প্রতিক্রিয়া যেন আগে থেকেই তৈরি করা ছিল।

বিশ্লেষকরা ইমরান খানের এমন আনকোড়া প্রতিক্রিয়াকে খড়কুঠো ধরে কোনোরকমে ক্ষমতায় টিকে থাকার ফন্দি বলে মন্তব্য করেছেন।

এর আগেও বিভিন্ন সময়ে নানা ঘটনায় পাকিস্তানের ক্ষমতাসীন নেতারা ভারতকে জড়িয়ে প্রতিক্রিয়া দিয়ে সরকারের ব্যর্থতা ঢাকাতে নিজেদের কৌশলকে কাজে লাগিয়েছেন। এবার ইমরান খানও সেই পথেই হাঁটালেন। তবে ভারতের বিরুদ্ধে এরকম অমূলক ও ভিত্তিহীন অভিযোগ করেও দেশটির জনগণের দৃষ্টি সংকট থেকে সরাতে পারেননি তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au