আন্তর্জাতিক

অবশেষে ট্রাম্পের মুখেও মাস্ক

  • 6:45 am - July 12, 2020
অবশেষে ট্রাম্পের মুখেও মাস্ক

আন্তর্জাতিক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস রোধে মাস্ক পরার ওপর জোর দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাস্ক পরতে দেখা যায় না। করোনার শুরু থেকেই মাস্কের প্রতি অনীহা দেখান তিনি। কিন্তু স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে মাস্ক পরে যান ট্রাম্প। সেখানে আহত সৈনিক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিন হোয়াইট হাউস থেকে হাসপাতালের ‍উদ্দেশ্যে বের হওয়ার সময় ট্রাম্প বলেন, ‘আমি মাস্কের বিরুদ্ধে নই, কিন্তু আমার মতে, সেটা পরার জন্য নির্দিষ্ট সময় ও জায়গা রয়েছে।’ যদিও এর আগে ট্রাম্প বলেছিলেন, ‘তিনি মাস্ক পরবেন না। মাস্ক পরা নিয়ে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট জো বাইডেনকে ব্যঙ্গও করেন তিনি।’

হাসপাতালে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, যখন আপনি হাসপাতালে থাকবেন, যখন আপনার অনেক সৈনিক ও লোকজনের সঙ্গে কথা বলতে হবে, যাদের কেউ কেউ মাত্রই অপারেশন টেবিল থেকে ফিরেছেন, তখন মাস্ক পরা খুব ভালো।’

গত সপ্তাহে ফক্স বিজনেস নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি পুরোপুরি মাস্কের পক্ষে।’ তিনি এমনও বলেন, মাস্ক পরলে তাকে দেখতে অনেকটা ‘লোন রেঞ্জারের’ মতো লাগে। লোন রেঞ্জার হচ্ছে মার্কিন কল্পকাহিনির একজন নায়ক, যে তার আদিবাসী বন্ধু টোনটোর সঙ্গে মিলে পশ্চিমা আমেরিকায় অপরাধীদের বিরুদ্ধে লড়াই করত।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এপ্রিলে যখন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে জনসমক্ষে মাস্ক পরার সুপারিশ করে, তখন ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি সেটা করবেন না। ট্রাম্প বলেন, ‘মুখে মাস্ক পরে আমি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বৈরশাসক, রাজা, রানিদের স্বাগত জানাচ্ছি—এমনটা ভাবতে পারি না।’

বিভিন্ন গণমাধ্যমের খবর অনুসারে সহকারীরা বারবার ট্রাম্পকে মাস্ক পরতে বলেছেন। তবে ট্রাম্প তাতে কান দেননি।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে ৬৬ হাজার ৫২৮ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লাখের বেশি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au