প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
আরিফ, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ শহরের রুম্পা নার্সিং হোম একটি প্রাইভেট হাসপাতালে ডাক্তারের ভুল অপারেশনে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানাগেছে। জানা গেছে-গত বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় শহরের চামড়া গুদাম এলাকায় নিউ রুম্পা নার্সিং হোম নামক প্রাইভেট হাসপাতালে সার্জন ডা. দেবাশীষ মন্ডল ও এনেসথেসিয়া ডা. সিদ্দিকুর রহমান দুজনের সমন্বয়ে অপারেশনকালে নবজাতকটির মাথা কেটে ফেলে। পরে এ বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য কাটা জায়গায় সেলাই করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে সেখানেই নবজাতকটির মৃত্যু হয় বলে জানান নবজাতক শিশুর স্বজনরা।
সুত্র মোতাবেক জানা যায়, ডা. দেবাশীষ মন্ডল উপস্থিত থেকে এনেসথেসিয়া ডাক্তার সিদ্দিকুর রহমানকে দিয়ে অপারেশন করায় দেবাশীষ মন্ডল। আর এতেই এমন দূর্ঘটনায় মারা যায় নবজাতকটি। এতে নবজাত শিশুর পরিবার ও স্বজনদের বাকরুদ্ধ করে স্থানীয় প্রভাবশালীদের নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার পায়তারাও চালাচ্ছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এব্যাপারে জানতে চাইলে নিউ রুম্পা নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক বাহার ক্ষুব্দ হয়ে মোবাইল ফোনে জানান, নবজাতকটির মাথায় একটি টিউমার ছিল তার মায়ের গর্ভ থেকে অপারেশনের মাধ্যমে বের করে আনার সময় টিউমারটি ফেটেঁ গিয়ে রক্তক্ষরন হলে সেলাই করা হয়। আর তাছাড়া থানা স্টাফ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে। এবং এর প্রমানাধিও আমার কাছে আছে আপনি এসে দেখে যান।
অপর দিকে ডা. দেবাশীষ মন্ডল মোবাইল ফোনে জানান, ব্যাথারত প্রেগনেন্সি মহিলার গর্ভের নবজাতকটি ৩৩ সপ্তাহ হওয়া এবং পানি ভাঙ্গার কারনেই অপারেশন করতে হয়েছে। এবং অপারেশনের সময় নবজাতকটির মাথায় একটি টিউমার ছিল তাকে বাহিরে বের করে আনার সময় টিউমারটি ফেটেঁ গেলে আমরা সেলাই করে দেই।
এনেসথেসিয়া ডা. সিদ্দিকুর রহমানের মোবাইলে ফোনে বারবার কল দিলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
এব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একজন সার্জারী বিভাগের ডাক্তার বলেন, যে কোন অপারেশনের ক্ষেত্রে একটি সার্জিক্যাল টিম প্রয়োজন। এই টিমে কমপক্ষে একজন সার্জন, একজন এনেসথেসিয়া ও একজন সহকারী ডাক্তার বাধ্যতামূলক।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au