সারাদেশ

রাজশাহীতে প্রেমে ব্যর্থ হয়ে মহিলা পুলিশ সদস্যের আত্তহত্যা

  • 4:37 pm - July 10, 2020
রাজশাহীতে প্রেমে ব্যর্থ হয়ে মহিলা পুলিশ সদস্যের আত্তহত্যা

সাফিয়ান স্বাধীন, রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীতে বিষপান করে এয়ারপোর্ট থানার মিতা খাতুন (২৫) নামে এক মহিলা কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকাল ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিতা।

নিহত মহিলা পুলিশ সদস্য রাজশাহীর উপকন্ঠ চন্দ্রিমা থানাধীন কেচুয়াতৈল পাইক পাড়া এলাকার মো. মুনসুর রহমানের মেয়ে ও রাজশাহী এয়ারপোর্ট থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, একই থানায় কর্মরত কনস্টেবল শরিফুলের সাথে ছিলো তার প্রেম,ভালবাসার সম্পর্ক আর এ সম্পর্কের ফাটল ধরায় প্রেমিকের উপর অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে জানায় সূত্রটি।

উক্ত বিষয়ে,এয়ারপোর্ট থানার ওসি বলেন, গত ৩০ জুন ২০২০ তারিখে তার নিজ বাসায় সকাল সাড়ে ৯ টার দিকে বিষপান করেন মহিলা কনস্টেবল মিতা। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে, সিডিএম হাসপাতালে আইসিইউতে হস্তান্তর করা হয়। এদিকে প্রেমের সম্পর্কের বিষয়টি জানতে চাইলে ওসি বলেন, এটি অফিসিয়াল বিষয়ের মধ্যে পড়েনা তাই এনিয়ে আমি মন্তব্য করতে চাইনা ।

রামেক সূত্রে জানা যায়, বিষপানের কারণে সে কিডনি সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুর সনদে মৃত্যুর কারণ হিসেবে irreversible cessation of cardio respiratory function due to paraquat poisoning উল্লেখ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে সেখান থেকে রামেক হাসপাতালে তাকে নিলে বিকাল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

 

সাফিয়ান স্বাধীন/মীম/ নতুন সময়

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au