সারাদেশ

আম বানিজ্যিক: সাপাহারের আম পরিবহনে লোড পয়েন্ট অফিসের উদ্যোগ

  • 3:15 pm - July 10, 2020
আম বানিজ্যিক: সাপাহারের আম পরিবহনে লোড পয়েন্ট অফিসের উদ্যোগ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ আমের বানিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর সাপাহার উপজেলা হতে দেশের বিভিন্ন এলাকায় আম পরিবহনকারী যানবাহন জীবাণু মুক্ত করতে এবং বাজারে যানজোট এড়াতে সাপাহার লোড পয়েন্ট অফিস নানা উদ্যোগ গ্রহন করেছে।

জানা গেছে, মৌসুম শুরু থেকে এ উপজেলায় দেশের বিভিন্ন এলাকা হতে আম বেচা-কেনার জন্য আসতে শুরু করে ক্রেতা-বিক্রেতা ও বেপারীরা। এ উপজেলা সহ আসেপাশের কয়েকটি উপজেলায় উৎপাদিত আম বেচা-কেনার জন্য নওগাঁ জেলার সর্ববৃহৎ আমের হাট সাপাহার বাজারে আসে তারা। এতে আম পরিবহনে যুক্ত হয় ছোট বড় বিভিন্ন প্রকার পরিবহন। যার ফলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো চলে যায় আম পরিবহনকারী বিভিন্ন পরিবহনের দখলে। যাতে করে উপজেলা সদরের প্রায় দুই কিলোমিটার রাস্তা জুড়ে সৃস্টি হয় দীর্ঘ যানজোট। যানজোট নিরসনে এবার মৌসুমের শুরু থেকে নানা উদ্যোগ গ্রহন করে সাপাহার লোড পয়েন্ট অফিস।

যার মধ্যে ট্রাক, ট্যাংকলড়ি ও কভার্টভ্যান রাখার জন্য দু’টি অস্থায়ী টার্মিনাল স্থাপন করা হয়। যার একটি টার্মিনাল উপজেলা সদর হতে প্রায় দেড় কিলোমিটার দূরে দিবর ব্রীজ মোড়ে অপরটি সদর হতে প্রায় ৫ কিলোমিটার দূরে নিশ্চিন্তপুর মোড়ে স্থাপন করেছে সাপাহার লোড পয়েন্ট অফিস। এছাড়া দেশে চলমান বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস কোভিড-১৯ প্রার্দভাবের কারনে এর সংক্রমণ বিস্তার রোধে ও দেশের বিভিন্ন এলাকা হতে আসা আম পরিবহনকারী যানবাহনগুলি জীবণু মুক্ত করতে ব্লিচিং পাউডার ও সেভলন পানি স্প্রে করা, চালক হেলপার সংশ্লিষ্টদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা, সাবান দিয়ে হাত ধোয়া সহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে আম পরিবহনের সকল প্রকার ব্যবস্থা গ্রহন করেছে সাপাহার লোড পয়েন্ট অফিস। যাতে করে এবছর উপজেলায় কিছুটা হলেও যানজোট কমবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট অফিসের নেতাকর্মীরা।

এব্যপারে সাপাহার লোড পয়েন্ট অফিসের সভাপতি মহরোম হোসেন, বলেন, প্রতি বছর আম মৌসুমে দেশের বিভিন্ন এলাকা হতে আসা ট্রাক, ট্যাংকলড়ি ও কভার্টভ্যান সহ আম পরিবহনে সকল প্রকার যানবাহনের যথাযথ সুব্যবস্থা গ্রহন করা হয়ে থাকে। তিনি আরও বলেন, এবছর করোনার কারনে লোড পয়েন্ট অফিসের উদ্যোগে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে পরিবহন সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করন এবং বাজারে যানজোট এড়াতে লোড পয়েন্ট অফিসের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

নতুন সময়/মীম

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au