মিডিয়া

রাজশাহী ভাটাপাড়ায় বাড়ি পূণঃনির্মানের কাজে বাধা দেওয়ার অভিযোগ!

  • 4:08 pm - July 09, 2020
রাজশাহী নগরীর ভাটাপাড়ায় শহীদ কামাল খা’র বাড়ি পূণঃনির্মানের কাজে বাধা দেওয়ার অভিযোগ

লিয়াকত হোসেন রাজশাহী : নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া কামাল খাঁ মোড়ের নিকচবর্তী রোডের পার্শে স্থানীয় এক নেতা কর্তৃক বাড়ি কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ করেছেন শহীদ কামাল উদ্দিন খান এর ছেলে ব্যাংক কর্মকর্তা ইকবাল হোসেন খান। তিনি বলেন, তার বাবাকে ১৯৭১ সালের ১৪ এপ্রিল পাক হানাদার বাহিনী নির্মমভাব হত্যা করে। স্বাধীনতা পরবর্তীতে তার বাবার নামে ভাটাপাড়াস্থ নিজ বাড়ির সামনের রাস্তার নাম করণ করা হয় কামাল খঁা রোড়। এই রাস্তার পাশেই লক্ষ্মীপুর মৌজায় দাগ নং-১০৬৯, খতিয়ান নং-৩৬৭, জে.এল নং-৭, হোল্ডিং নং-৯৭৩, পরিমান প্রায় আড়াই কাঠার উপরে তাদের বাড়ি। বাড়িটি পুরোনো হয়ে যাওয়াও ভেঙ্গে নতুন করে সেখানে বাড়ি করার জন্য আরডিএ থেকে প্ল্যান পাস করা হয়। এরপর নিয়ম অনুযায়ী বাড়ির কাজ শুরু করা হয় জানান তিনি।
কিন্তু পাশের বাড়ির মৃত ওয়াহেদ আলী খান এর ছেলে দেলোয়ার হোসেন সুইট গংরা শত্রুতা করে বাড়ির কাজ করতে বাধা প্রদান করেন। সুইট অত্র ওয়ার্ডের বিএনপি’র একজন প্রভাবশালী নেতা বলে জানান তিনি। তিনি সার্বক্ষনিক জামাতের সাথে থাকেন। ইকবাল আরো বলেন, সুইটের উচ্চ পর্যায়ের একজন সরকারী কর্মকর্তা আত্মীয় রয়েছেন। তঁার প্রভাব খাটিয়ে শত্রুতা করে তার বিরুদ্ধে আরডিএ ও রাজপাড়া থানায় বাড়ির কাজ বন্ধ করার জন্য অভিযোগ করেন। ফলে পুলিশ এসে তার বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দেন। এতে করে তার অনেক ক্ষতি হচ্ছে। এছাড়াও একজন শহীদ পরিবারের প্রতি এমন আচরণ তিনি আশা করেন নি। তিনি সকল নিয়ম কানুন মেনে বাড়ির কাজ করছেন বলে জানান তিনি।

ইকবাল আরো বলেন, ইতোপূর্বে তার বাড়ির পাশে ১৮ ইঞ্চি ছেড়ে আরেকজন বাড়ি করেছেন। অথচ তিনি সুইটের সাথে কথা বলে সমঝোতার মাধ্যেমে ২১ ইঞ্চি ছেরে বাড়ি করছেন। এর পরেও সুইট তার বাড়ির কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানান ইকবাল। শুধু তাইনয় মোড়ের দিকে বাড়ি হওয়ায় সুইট গংরা তার বাবার নামে রাস্তার নাম ফলকও স্থাপন করতে দেননি।
তিনি আরো বলেন, সুইট জোর করে এজমাইলি সিমানা প্রাচীরের উপর আরসিসি পিলার দিয়ে দোতলা ভবন নির্মান করেছেন। এছাড়াও কামাল খাঁ মোড়ের সামনে প্রধান সড়কে সরকারী জায়গা দখল করে বেশ কয়েকটি দোকান ঘর নির্মান করে ভাড়া দিয়েছেন। অথচ তিনিই আমার বাড়ির উপরে অভিযোগ প্রদান করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে সুইটকে বার বার মোবাইলে কল করলে তিনি মোবাইল রিসিভ না করায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু বলেন, ইকবাল হোসেন খান তার নিকট মৌখিকভাবে এই বিষয় নিয়ে অভিযোগ করেছেন। এ নিয়ে উভয়কে ডেকে বসে একটি সমাধান করবেন বলে জানান তিনি।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলে না : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেওয়া কারাদণ্ডের আদেশ ‘ফরমায়েশি রায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au