আন্তর্জাতিক

দেশে করোনায় আরো ২ জন আক্রান্ত

  • 10:25 am - March 31, 2020
দেশে করোনায় আরো ২ জন আক্রান্ত

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে দুইজন রোগী শনাক্ত হয়েছেন। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় মহাখালীতে এমআইএসের সম্মেলন কক্ষ থেকে ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আমরা দুইজনের দেহে কোভিড ১৯ সংক্রমণ নিশ্চিত করেছি। তারা দুজনই পুরুষ। একজন সৌদি আরব থেকে ভ্রমণ করে এসেছেন। আরেকজনের দেশেই ছিলেন।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তারা শেষ মুহূর্তে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি আজ মঙ্গলবার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে দেশের ৬৪ জেলা ও সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্ত হয়ে এ কথা বলেন।

এ সময় সেব্রিনা ফ্লোরা বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত যারা মারা গেছেন, তারা শেষ সময়ে যোগাযোগ করেছেন। করোনার উপসর্গ নিয়ে আক্রান্ত ব্যক্তিরা এমন সময়ে আমাদের কাছে এসেছিলেন, তখন আর কিছুই করার ছিল না।’

ওই সময় প্রতিষ্ঠানটির পরিচালক জানান, আক্রান্ত ৪৯ জনের মধ্যে ১৫ জন বিদেশ থেকে এসেছিলেন। তিনি বলেন, ‘যাদেরই উপসর্গ আছে, তাদেরকেই পরীক্ষা করা হচ্ছে।’

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যারা সুস্থ হয়ে নিজ নিজ বাসা-বাড়িতে ফিরে গেছেন তাদের বিষয়ে সেব্রিনা ফ্রোরা বলেন, ‘তাদেরকে যেন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা না হয়। তারা যাতে সামাজিকভাবে গ্রহণযোগ্য হন।’

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭ লাখ ৮৪ হাজার ৭১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৭ হাজার ৬৩৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ লাখ ৬৬ হাজার ৪৪১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ৫ জনের।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭ লাখ ৮৪ হাজার ৭১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৭ হাজার ৬৩৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ লাখ ৬৬ হাজার ৪৪১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ৫ জনের।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au