সারাদেশ

মহেশখালী পাহাড়ের অরণ্যে মদের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ সহ আটক ২

  • 5:43 pm - July 08, 2020
মহেশখালী পাহাড়ের অরণ্যে মদের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ সহ আটক ২

রকিয়ত উল্লাহ, মহেশখালী: মহেশখালী পাহাড়ের গভীর অরণ্যে পুলিশের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদসহ দুজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিত্বে মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস এর নির্দেশে হোয়ানক পুলিশ ক্যম্পের এ এস আই আব্দুল মালেকের নেতৃত্বে সংগীয় ফোর্স সহ পানিরছাড়া গভীর পাহাড়ের কমলাঘোনা নামক পাহাড়ের ডেরাই ছদ্মবেশে সকাল থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। আটককৃত হলেন,বড় মহেশখালী বড় ডেইল এলাকার আবুল হোসেনের পুত্র আমান উল্লাহ ও রাস্তারমাথা এলাকার জহির উল্লার পুত্র আমির হোসেন।

পুলিশের অভিনব কায়দায় পাহাড়ের গভীরে পানের বরজের শ্রমিক সেজে লুঙ্গি পরে ছদ্দবেশে অভিযান চালাই। দীর্ঘ তিন ঘন্টা পুলিশের শ্বাসরুদ্ধ অভিযান সফল হয়, বিপুল পরিমাণ চোলাই মদ ছোট-বড় দশটি কন্টেইনার, ডেকসি, মদ তৈরি ব্যবহারিত মালামাল সহ দুইজনকে আটক করতে সক্ষম হলেও তিন জন পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে অভিযান জোরদার করতে মহেশখালী থানার এসআই বোরহান, রানা ও এএসআই জহিরের নেতৃত্বে আরো একটি টিম এসে সংযুক্ত হয়।
আটক হওয়া আমান উল্লাহ ঘটনাস্থলে জানান তিনি দৈনিক ৭০০ টাকার বিনিময়ে মদ তৈরি করলেও আসল মদের কারখানার মালিক বড় ডেইল এলাকার সামশুল আলম। এমন কি পুলিশের হাতে আটক ও হওয়ার পর সামশুলের পুত্র শাহাব উদ্দীন একাধিকবার আমান উল্লাহকে ফোনে কথা বলার চেষ্টা করে পুলিশের হাতে আটক হয়েছে কি না পালিয়ে গেছে কিনা জানতে চান। পরে ঘটনাস্থলে মদের কারখানাকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এদিকে মদের কারখানা থেকে মহেশখালীর বিভিন্ন ইউনিয়নে মদ সরবরাহের পাশাপাশি বদরখালী,চকরিয়া সহ একাধিক স্থান মদ গুলো বিক্রি করা হয় বলে জানা যায়।

মাতারবাড়ী পুলিশ ফাড়ীর ইনচার্জ এসআই শাহাজানের নেতৃত্বে মগডেইল এলাকা থেকে আজবাহার (৬৫) নামে এক মহিলাকে ৫০ লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ আটক করা হয়।

মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, মাদক ব্যবসায়ি মহেশখালীর পাহাড়ে নয় মাটির ভিতরে লুকিয়ে থাকলেও তাদের খুজে বের মাদকমুক্ত করা হবে বলে জানান।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au