প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মানিকগঞ্জ, মোঃ সাইয়েদুজ্জামান নূর আলভী : করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা তাদের মেস ভাড়া ও বাড়ি ভাড়া প্রদানে চরম ভোগান্তিতে রয়েছে। শিক্ষার্থীদের এই মেস ভাড়া ও বাড়ি ভাড়া সংক্রান্ত সকল সমস্যায় তাদের পাশে থাকার ঘোষনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।
তাদের ঘোষণা অনুযায়ি মানিকগঞ্জে শিক্ষার্থীদের মেস ভাড়া ও বাড়ি ভাড়া সংক্রান্ত সকল সমস্যায় তাদের পাশে রয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।
ইতিমধ্যেই মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম মানিকগঞ্জের কয়েকজন শিক্ষার্থীর মেস ভাড়া মওকুফে পদক্ষেপ নিয়েছে এবং তাদের আর্থিক ভাবে সহায়তা করেছে। তিনি মানিকগঞ্জের সকল শিক্ষার্থীদের মেস ভাড়া ও বাড়ি ভাড়া সংক্রান্ত সকল সমস্যায় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এবিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনামতে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমি কয়েকজন শিক্ষার্থীর মেস ভাড়া ও বাড়ি ভাড়ার সমস্যায় সহায়তা করেছি। মানিকগঞ্জে সকল শিক্ষার্থীদের মেস ভাড়া ও বাড়ি ভাড়া সংক্রান্ত সকল সমস্যা নিরসণে আমি চেষ্টা করবো।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au