আন্তর্জাতিক

নতুন করে ভারতে আক্রান্ত প্রায় ২৩ হাজার

  • 8:41 am - July 08, 2020
নতুন করে ভারতে আক্রান্ত প্রায় ২৩ হাজার

ঢাকা: হু হু করে ভারতে কোভিড-১৯য়ে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। প্রাণঘাতী এই ভাইরাসে গত কয়েকদিনে টানা ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, একদিনেই নতুন করে প্রায় ২৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭৫২ জন।

ফলে ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখের কাছাকাছি পোঁছে গেছে। তবে একই সঙ্গে সুস্থতার হারও বাড়ছে দেশটিতে। গত একদিনে ২৪ ঘণ্টায় প্রায় ১৭ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছে। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছে সাড়ে চার লাখের বেশি মানুষ। অর্থাৎ ৬১ দশমিক ৫৩ ভাগ মানুষ এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে ৪৮২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২০ হাজার ৬৪২ জন।

ভারতে বর্তমানে করোনার অ্যাকটিভ কেস ২ লাখ ৬৪ হাজার ৯৪৪ টি। এখন পর্যন্ত দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ১২১।

অর্থাৎ ভারতের মোট আক্রান্তের ২৯ দশমিক ২৫ শতাংশ এই রাজ্যের। মহারাষ্ট্রে কোভিড-১৯ এ মারা গেছে ৯ হাজার ২৫০ জন। অর্থাৎ দেশের মোট মৃত্যুর ৪৪ দশমিক ৮১ শতাংশ এই রাজ্যে। মহারাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি বাণিজ্যনগরী মুম্বাইতে।

আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫৯৪। সেখানে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৩৬ জনের। এরপরেই রয়েছে রাজধানী দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গিয়েছে। দিল্লিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৩১ জন। সেখানে মারা গেছে ৩ হাজার ১৬৫ জন।

এদিকে, গুজরাটে আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৫৫০ জন। সেখানে মারা গেছে ১ হাজার ৯৭৭ জন। ভারতে করোনার সংক্রমণে পঞ্চম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৯৬৮ এবং মৃত্যু হয়েছে ৮২৭ জনের।

মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট ও উত্তরপ্রদেশ-এই পাঁচ রাজ্যেই মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। এই সংখ্যা দেশের মোট আক্রান্তের ৬৮ দশমিক ১৬ শতাংশ। অপরদিকে ভারতে মোট মৃত্যুর ৮১ দশমিক ৬৫ শতাংশও ওই পাঁচ রাজ্যের।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au