Lead News

ডা. জাফরুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় -ঢামেকে ভর্তি করোনায় আক্রান্ত বন্ধু রনোর খোঁজ খবর নিলেন

  • 1:41 pm - July 06, 2020
ডা. জাফরুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় -ঢামেকে ভর্তি করোনায় আক্রান্ত বন্ধু রনোর খোঁজ খবর নিলেন

ঢাকা: গনস্বাস্থ্যে ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় -ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করেনা আক্রান্ত বন্ধু রনোর সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন।

আজ বিকেল ৪ টায় তিনি এ খোজ খবর নেন। ঐক্যফ্রন্টের দপ্তর জাহাঙ্গীর আলম মিন্টু এসব তথ্য নিচ্শিত করেছেন।

জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, “ডা: জাফরুল্লাহ চৌধুরীর সাথে দেখা করতে গেলে তিনি প্রথমে তাঁর বন্ধু করোনা ভাইরাসে আক্রান্ত সিপিবি প্রেসিডিয়াম মেম্বার হায়দার আকবর খানের শারীরিক সর্বশেষ অবস্থা জানার জন্য আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি বলেন, আমি সন্ধ্যা ৬ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শ্রদ্ধেয় হায়দার আকবর খান রনোকে দেখতে যাই । এসময় ডিউটি ডাক্তার তালহা আহমেদের নিকট জানতে পারি তাঁর উন্নত চিকিৎসার জন্যে ডিএমসির পরিচালকসহ মেডিকেল বোর্ড গঠিত হয়। এবং আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়া হয় । তাঁকে সারাক্ষণ অক্সিজেন দিয়ে রাখা হয়। কমরেড রনোকে দেখার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক একেএম নাসিরউদ্দিনের সাথে দেখা করে জানতে পারি, “উক্ত মেডিকেল বোর্ড আগামীকাল পুনরায় বসে তাঁর চিকিৎসার জন্যে যা যা করনীয় তাঁরা তাঁদের করবেন”।
কমরেড রনোকে দেখার পর এবং পরিচালকের সাথে কথা বলে সর্বশেষ খবর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীকে অবগত করি।

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বন্ধু কমরেড রনোর দ্রুত সুস্থতার জন্যে দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।

এসময় ডাঃ জাফরুল্লাহ চৌধুরী শারীরিক অবস্থা-কথা বলেন, আস্তে আস্তে নিয়মিনিয়মিত কিডনি ডাইলোসিস করছেন। অক্সিজেন প্রয়োজন হয়না। তাঁর শরীরে ভাইরাস সংক্রমণ আছে তবে অনেকটা নিয়ন্ত্রনে। নিয়মিত খাওয়া দাওয়া করছেন। আগের চাইতে বেশী হাঁটাহাঁটি করতে পারেন। শারীরিক অবস্থা গতকালের চাইতে উন্নতির দিকে। পূর্ণ সুস্থ্য হতে আরো বেশ কিছুদিন দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।”

জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, আমি আজ ৬ জুলাই সন্ধ্যায় ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর সাথে
দেখা করার পর গনস্বাস্থের অধ্যাপক ডা: নাজিব মোহাম্মদের কাছ থেকে তাঁর শারীরিক ও চিকিৎসার সর্বশেষ অবস্থা জানতে পারি। তবে তিনি মানসিক ভাবে অনেক উজ্জীবিত।

প্রসঙ্গত, ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তাঁর নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au