জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি
সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…
কেরানীগঞ্জ প্রতিনিধি :কোভিড-১৯ মোকাবেলায় দেশের ডাক্তার, পুলিশ, সেনাবাহিনী, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট সকল সম্মুখ যোদ্ধাদের সুস্থতার জন্য দক্ষিণ কেরানীগঞ্জে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়।
ইতিমধ্যে করোনায় যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায়,যারা অসুস্থ তাদের দ্রুত আরোগ্য লাভ, যারা আক্রান্ত হয়নি এবং দেশ বিদেশে যারা অবস্থান করছেন তাদের জন্যও সুস্থ্যতার জন্য দোয়া করা হয়েছে। ৩ জুলাই ঢাকা কেরানীগঞ্জসহ দেশের সকল মসজিদে মসজিদে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে বাদ জুম্মা এ দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া তাদের দয়াময় আল্লাহ্ হেফাজত করেন এ জন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া হয়েছে। বাংলাদেশসহ সারাবিশ্ববাসীকে মহান আল্লাহপাক যেন এই অদৃশ্য মরণঘাতী করোনাভাইরাস থেকে হেফাজত ও মাফ করেন। এসময় মুসুল্লীদের মুখে আমিন আমিন কান্না কন্ঠে আওয়াজের ধ্বনিত হয়। আল্লাহ মাফকরে দিন বিশ্ববাসীকে।
মসজিদগুলো – চুন্নু বেপারী জামে মসজিদ – ইকুরিয়া জমিদার বাড়ী, মাহমুদা খাতুন জামেমসজিদ – হাসনাবাদ হাউজিং , সলিম বেপারী জামে মসজিদ, বকুলতলা জামে মসজিদ, পূর্বপাড়া জামে মসজিদ।
পরে মুসুল্লীদের মাঝে শিরনী বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ কেরাণীগঞ্জের ৭ টি মসজিদ খাবারের আয়োজন করেন প্রাক্তন ছাত্রলীগ নেতা মোঃ হায়াতুজামান।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au