বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুকে প্রতারণায় ২৩ লাখ আত্মসাৎ, ৩ বিদেশি আটক

  • 3:34 pm - July 02, 2020
ফেসবুকে প্রতারণায় ২৩ লাখ আত্মসাৎ, ৩ বিদেশি আটক

ঢাকা: ফেসবুকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে তিন বিদেশিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। তারা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধুত্ব করে উপহার দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত বলে জানিয়েছে সিআইডি।

বৃহস্পতিবার (২ জুলাই) সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির ঢাকা মেট্রোর অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মোহাম্মদ রেজাউল হায়দার।

আটককৃতরা হলেন- সোলেমান ওরফে Nguegang Tegmo Bertin, Nguenang Towoserge Christian, Ekongo Ernast Ibramhim।

আটককৃতরা দুইজন ক্যামেরুন এবং একজন কেনিয়ার নাগরিক বলে প্রাথমকিভাবে জানতে পেরেছে সিআইডি।

শেখ মেহাম্মদ রেজাউল হায়দার বলেন, বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করে ফেসবুকে নিজেদের আমেরিকান বা ইউরোপিয়ান বলে পরিচয় দেয়। ছেলেদের মেয়ে, মেয়েদেরকে ছেলেরা ফেসবুকে রিকোয়েস্ট পাঠায়। ভালোভাবে ইংরেজিতে কথা বলে। যাতে কেউ সন্দেহ করতে পারেনি।

তিনি বলেন, তোমাদেরকে কিছু উপহার পাঠাব। উপহার কুরিয়ার সার্ভিসে পাঠাতে কাস্টমস ও কুরিয়ার সার্ভিসের ফি বাবাদ টাকা পাঠাতে বলেন। প্রথম উপহার পাওয়ার আগে দ্বিতীয় উপহার পাঠানোর কথা বলে।

সিআইডির এই কর্মকর্তা বলেন, আটককৃতরা বাংলাদেশে দীর্ঘদিন ধরে অবস্থান করছিল। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লোকের সাথে সম্পর্ক গড়ে তোলে। পরে তারা ওই ব্যক্তিদের টার্গেট করে উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিত। জেনিটরি নামক ফেইসবুক আইডি ব্যবহার করে আরিফুল ইসলাম ওরফে ফয়সাল নামের এক ভুক্তভুগীর সাথে সম্পর্ক গড়ে তোলে। জেনিটরি নিজেকে একজন আমেরিকান পরিচয় দেন এবং ভুক্তভুগী ফয়সালকে ডিপ্লোম্যাটিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উপহার পাঠানোর নামে নগদ আট লাখ ৭০ হাজার এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ১৩ লাখ ৯৮ হাজার টাকা মোট ২২ লাখ ৬৮ হাজার টাকা হাতিয়ে নেয়। এ চক্রটির সাথে জড়িত বাংলাদেশিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে সিআইডি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার সামসুন্নাহার এবং অর্গানাইজড ক্রাইমের সহকারী পুলিশ সুপার জিসানুল হক।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au