প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
রাকিবুল ইসলাম-দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের নিমতলাস্থ চকবাজার এলাকায় আমিন জুয়েলার্স এর উদ্দেগে আমিন গোল্ড হলমার্ক সেন্টার এ শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শহিদুল ইসলাম ।
আমিন জুয়েলার্স এর স্বত্তাধীকারী বাবু ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ,বাংলাদেশ জুয়েলার্স সমিতি দিনাজপুর জেলা শাখা সভাপতি মোফাজ্জল হোসেন,সাধারন সম্পাদক মোকলেসুর রহমানসহ স্থানীয় বিভিন্ন স্বর্নব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।
এসময় প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী বাবু ইসলাম বলেন সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ জুয়লার্স সমিতির পৃষ্ঠপোষকতায় সনাতন পদ্ধতির স্বর্ণালঙ্কারকে পেছনে ফেলে বর্তমানে জনপ্রিয় ও বিশ্বাস যোগ্য হয়ে উঠেছে হলমার্ককৃত স্বর্ণালঙ্কার ।বিভিন্ন ক্যারেট যেমন ১৮,২১ ও ২২ক্যারেটের অলঙ্কার তৈরিতে নির্দিষ্টমানের ও মাপের সোনা,রুপা ও তামার সংমিশ্রন প্রয়োজন ।
তিনি বলেন এরি ধারাবাহিকতায় গ্রাহকের নিকট ন্যায্য পন্য পৌছে দেয়ার লক্ষে গোল্ড টেষ্টিং,হলমার্কিং,গালাই সহ অত্যাধুনিক মেশিন ও দক্ষ কারিগর সম্মিলত আমিন গোল্ডমাক হলমার্ক সেন্টারের উদ্বোধন করা হল যা গ্রাহকের বিশ্বাস অর্জনে সর্বদা অটুট থাকবে বলে দাবী করেন বাবু ইসলাম।
নতুন সময়/সুরা/আই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au