সারাদেশ

বাগমারায় গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা চোর

  • 3:54 pm - October 04, 2022

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় গরু চুরি করে পালাতে পারলো না চোর। জনতার তাড়া খেয়ে ধরা পড়লো এক চোর। ওই চোরের নাম সুমন হোসেন (২২)। সে নওগাঁর সদর উপজেলার শিমুলিয়া গ্রামের তসলিম হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সুমন হোসেন হামিরকুৎসা ইউনিয়নের মাঝগ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন।

রাতের খাবার খেয়ে তিনি একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময়ে প্রতিবেশি আফরোজা বেগমের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করেন। পরে গরুটি পাশের খামারগ্রামে নির্জন এক জায়গাতে রেখে আসেন। মঙ্গলবার সকালে যথারীতি ঘুম থেকে উঠে সুমন হোসেন আত্মীয়র বাড়ি থেকে বের হয়ে চলে যান। সকালে গোয়ালঘর থেকে গরু বের করার সময় সেখানে থাকা গরু দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

বিষয়টি স্থানীয় লোকজনকে জানিয়ে গরু উদ্ধারের অনুরোধ জানান। স্থানীয় এক জনপ্রতিনিধি বিষয়টা যোগিপাড়া পুলিশ তদন্তকেন্দ্রে জানান। খবর পেয়ে তদন্তকেন্দ্রের পুলিশ গরু উদ্ধারে তৎপরতা চালায়। এক পর্যায়ে পুলিশ ও স্থানীয় কয়েকজন ব্যক্তি বাগমারার সীমান্ত এলাকা ভটখালীতে অবস্থান নেয়। সেখানে একটি ভটভটিতে গরু দেখতে পেয়ে তা থামান। পুলিশ গরু সর্ম্পকে ভটভটিতে থাকা তরুণ সুমন হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন।

এক পর্যায়ে তিনি গরুটি চুরির করার কথা স্বীকার করলে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ভটভটিসহ তাঁকে আটক করে। যোগিপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক গোলাম কিবরীয়া বলেন, সুমন হোসেন একজন চোর। গরুটি চুরি করে বিক্রির জন্য আহসানগঞ্জ হাটে নিয়ে যাচ্ছিল। এই বিষয়ে মামলা হয়েছে। গরুটি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। দুপুরে গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au