Lead News

জঙ্গিবাদ দমনে সফলতা ধরে রাখতে কাজ করে যাচ্ছি : র‌্যাব ডিজি

  • 7:19 am - July 01, 2020
জঙ্গিবাদ দমনে সফলতা ধরে রাখতে কাজ করে যাচ্ছি : র‌্যাব ডিজি

ঢাকা: জঙ্গিবাদ দমনে সফলতা ধরে রাখতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহা-পরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

হলি আর্টিজান বেকারিতে হামলার চার বছর পালনে আজ বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে ঘটনাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান র‌্যাব ডিজি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারাবিশ্ব জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করছে। আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চেষ্টা চালিয়ে জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছি। আমি মনে করি জঙ্গিবিরোধী কার্যক্রম সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পেরেছি এবং এই সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা আশা করছি।

র‌্যাব ডিজি বলেন, হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার আগ থেকেই র‌্যাব দেশের জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। এখন পর্যন্ত আমরা দুই হাজারেরও অধিক জঙ্গি সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ ঘটনার পর আমরা অভিযান চালিয়ে এক হাজারেরও অধিক জঙ্গি সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বর্তমান পরিস্থিতিতেও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সদস্যদের গ্রেপ্তার করছে র‌্যাব।

র‌্যাব ডিজি আরো বলেন, আমরা কিন্তু আত্মতুষ্টিতে ভুগছি না। জঙ্গিবাদ দমনের যে সফলতা অর্জন করেছি, সেই সফলতা ধরে রাখতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট কাজ করছে।

২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে অতর্কিতে হামলা করেন পাঁচ জঙ্গি। তারা ভেতরে থাকা সবাইকে জিম্মি করেন। তাৎক্ষণিক অভিযানের সময় জঙ্গিদের হামলায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। পরে হলি আর্টিজান থেকে ১৭ বিদেশি ও তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। তাদের কুপিয়ে ও গুলি করে হত্যা করেন জঙ্গিরা।

ওই হামলা প্রসঙ্গে র‌্যাব ডিজি বলেন, ২০১৬ সালের এ দিনে হলি আর্টিজান বেকারিতে মর্মান্তিক ও কাপুরুষিত ঘটনা ঘটেছে। এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের স্বজনরা যাতে এই শোক সইতে পারেন সেজন্য তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au