সারাদেশ

অপরাধ করলে পুলিশসহ কাউকে ছাড় দেয়া হবে না : রাজশাহীর এসপি

  • 6:09 pm - September 29, 2022

জিল্লুর রহমান জয়: অপরাধ দমনে কঠোর হুসিয়ারি দিয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ডিজিটাল অপরাধ হ্যাকিং ও সাম্প্রদয়িকতা বিরোধী বিট পুলিশিং এর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে রাজশাহী পুলিশ সুপার, এবি এম মাসুদ হোসেন বিপিএম(বার) বলেছেন, শুধু অপরাধীরাই নয়, অপরাধ করলে পুলিশকেও ছাড় দেওয়া হবেনা।

পুলিশের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হবে তিমনিভাবে অন্য সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে পুলিশ জবাবদিহি নিশ্চিত করবে, অপরাধ দমনে ভালো কাজ করবে। আমরা চাইনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এলাকায় কোন মাদক ব্যবসায়ী থাকুক, ভেজাল গুড় তৈরির কারখানা থাকুক।

সুনিদিষ্ট তথ্যর ভিত্তিতে মাদকের গড ফাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, কোন পুলিশ সদস্যও যদি মাদকের সাথে সম্পৃক্ত থাকে,তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তবে অন্যায় ভাবে মিথ্যা অভিযোগ করবেন এটাও হবেনা। এর দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে।

পুলিশের সেবা গ্রহনের আহ্বান জানিয়ে বলেন,মাদকের চাহিদা আছে বলেই মাদক কমেনা। মাদকের চাহিদা কমানোর জন্য জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তি কমিউনিটি পুলিশিং এর সদস্য, সমাজ সেবকসহ সকল স্তরের মানুষের কাছে তথ্য দিয়ে সহযোগিতা চান। যে জনগনের জন্য আমরা বেতন পায়,তাদের সেবা নিশ্চিত করবে পুলিশ।

পুলিশের সেবা নিতে কোন দালাল না ধরার করার কথাও বলেছেন পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন বিপিএম(বার)। সামাজিক সম্প্রীতি বজায় রেখে পূঁজা উদযাপনে সকলের সহযোগিতার আহ্বান জানান পুলিশ সুপার।বৃহসপ্রতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাঘা থানার আয়োজনে বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যকালে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, নারী-শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, ছিনতাইসহ ডিজিটাল অপরাধ হ্যাকিং ও সাম্প্রদয়িকতা বিরোধী সকল অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে পুলিশ। সমাজ থেকে অপরাধ দমন ও নিরাপদে থাকার জন্য পুলিশকে সহযোগিতার আহ্বান জানান ওসি।

মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলাম বাবুল,অধ্যক্ষ নছিম উদ্দীন, ইসলামী ফাউন্ডেশন, বাঘা উপজেলার ফিল্ড সুপারভাইজার তাহফিকুর রহমান,

পূজা উদযাপন কমিটির বাঘা উপজেলা কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু পান্ডে, উপজেলা মহিলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ফাতেমা মাসুম লতা, বাঘা প্রেসক্লাবের সাধারন সম্পাদক, ,মোঃ নূরুজ্জামান। পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন হাফেজ মোহাম্মদ শাহেদুজ্জামান, গীতা পাঠ করেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক, অপূর্ব কুমার সাহা।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) (রাজশাহী) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখার আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমসহ স্থানিয় জনপ্রতিনিধি, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতা ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au