বিনোদন

প্রতিটি কাজের ভালো এবং মন্দ দুটি দিকই আছে : বর্ষা

  • 6:15 am - August 03, 2022

কুরবানির ঈদে মুক্তি পেয়েছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘দিন : দ্য ডে’। এ সিনেমায় অনন্তর সঙ্গে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা বর্ষা। সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনা, নিজের ক্যারিয়ারসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

* ঈদে মুক্তিপ্রাপ্ত আপনার অভিনীত ‘দিন : দ্য ডে’ সিনেমার সফলতা কেমন উপভোগ করছেন?

** অনেকদিন পর প্রেক্ষাগৃহে আমাদের সিনেমা মুক্তি পেয়েছে। মানুষ আগ্রহ নিয়ে সিনেমাটি দেখেছেন, এখনো দেখছেন। অবশ্যই ভালো লাগছে। এতদিন পর পর্দায় ফিরেও দর্শকদের মধ্যে আমাদের নিয়ে যে উচ্ছ্বাস, ভালোবাসা দেখেছি সেটা সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। দর্শকরাই আমাদের শক্তি। সেটা আরও একবার প্রমাণ হয়েছে। আমি বলব, আমরা সফল হয়েছি।

* এ সিনেমার বাজেট নিয়েও অনেকেই সমালোচনা করেছেন। বিষয়টি আসলে ক্লিয়ার করে বলবেন?

** সিনেমাটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। আমরা শুধু বাংলাদেশে যেটুকু কাজ করেছি সেটার খরচ বহন করেছি। সেটাও পরিমাণে বেশি নয়। বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটির শুটিং করা হয়েছে। সে বাজেট ইরানি প্রযোজক আমাদের দিয়েছেন। আমরা সেটাই বলেছি। তবে আমরা ভালোমানের একটি আন্তর্জাতিক সিনেমা বানিয়েছি; দেশকে, দেশের পুলিশকে আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করেছি, এটাই আলোচনার বিষয় হওয়া উচিত ছিল। অনেকেই সেটা ইচ্ছা করেই এড়িয়ে গেছেন শুধু বিতর্ক তৈরি করার জন্য।

* এটা ঠিক যে, এ সিনেমায় দেশপ্রেম, বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ পুলিশকে বেশ সম্মানের সঙ্গে দেখানো হয়েছে। এটা নিয়ে কেউ কথা বলছে না কেন?

** আমারও একই প্রশ্ন। কেন এটা নিয়ে কেউ কথা বলেনি? আসলে যারা দেশকে ভালোবাসেন, দেশের সিনেমাকে ভালোবাসেন, ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন, তারা ঠিকই এসব নিয়ে আলোচনা করেছেন। আমাদের সাধুবাদ জানিয়েছেন। একশ্রেণির মানুষ আছে, যাদের কাজই হলো কেউ ভালো কাজ করলে তাকে খোঁচা দেওয়া, তার সমালোচনা করা। এরা ভালো কাজগুলো দেখবে না।

* আপনি অনন্তর বাইরে আর কারও সঙ্গেই অভিনয় করেন না। কখনো করার ইচ্ছা আছে?

** আসলে আমরা নিজেদের মধ্যেই কাজ করতে পছন্দ করি। সবচেয়ে বড় কথা হচ্ছে অনন্ত বা আমি কেউই পেশাদার অভিনেতা-অভিনেত্রী নই। তাই বাইরেও সিনেমার কাজ করতে হবে, এমনটা ভাবি না। আমাদের নিজেদের কিছু কাজ দর্শকদের সামনে নিয়ে আসি সিনেমাকে ভালোবেসে। আমরা বিগ বাজেটের সিনেমা নিয়ে আসি, দেশের পাশাপাশি বিদেশে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা হয়, এটাও আমাদের ইন্ডাস্ট্রির জন্য বড় পাওয়া বলে মনে করি।

* নিজেকে কার সঙ্গে তুলনা করতে ভালো লাগে? কিংবা চলার পথে অনুপ্রেরণা কে আপনার?

** আমি আসলে নিজেকে কারও সঙ্গে তুলনা করি না। সবাই সবার মতো আলাদা। আর চলার পথে অনেকেই আমার অনুপ্রেরণা। বিখ্যাতদের ভালো কাজগুলোকে ধারণ করে চলার চেষ্টা করি।

* কোনটিকে প্রাধান্য দেবেন জীবনে-পারসোনালিটি? নায়িকা? নাকি অভিনেত্রী?

** অবশ্যই পারসোনালিটি। একজন ব্যক্তিত্ববান মানুষ হওয়া সহজ কথা নয়। ব্যক্তিত্ব থাকলেই মানুষের ভালোবাসা পাওয়া যায়। নায়িকা বা অভিনেত্রী তো চাইলেই হওয়া যায়, কিন্তু ব্যক্তিত্বসম্পন্ন মানুষ কজন আছে?

* আপনার পরবর্তী সিনেমা নেত্রী দ্য লিডার-এর খবর কী? কবে নাগাদ এটি মুক্তি পেতে পারে?

** ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার কাজ প্রায় অর্ধেক শেষ হয়েছে। শিগ্গির বাকি কাজ শুরু করব। এ সিনেমাটিতে আমি নাম ভূমিকায় অভিনয় করছি। আশা করছি সিনেমাটি আমার ক্যারিয়ারে মাইলফলক হবে। এটি আগামী বছর মুক্তি দেব।

* সমালোচকদের উদ্দেশ্যে কী বলবেন?

** বিশেষ কিছু বলার নেই। কারণ, যারা সমালোচনা করেন তারা আসলে কী বুঝে সেটা করেন তা নিজেও জানেন না। এটুকু বলব, প্রত্যেকটি কাজের ভালো এবং মন্দ দুটি দিকই আছে। কেউ ভুলের ঊর্ধ্বে নয়। ভুলটা ধরিয়ে দেবেন, এটা ঠিক আছে, কিন্তু ভালো কাজের বাহবাও দেওয়া উচিত।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au