সারাদেশ

এক বছর ধরে সংস্কার বন্ধ বিভিন্ন স্থানের রাস্তা অকেজ!

  • 7:37 pm - June 30, 2020
এক বছর ধরে সংস্কার বন্ধ বিভিন্ন স্থানের রাস্তা অকেজ!

মো: লাতিফুলআজম, কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি:এক বছরের বেশি সময় ধরে কিশোরগঞ্জে এলজিইডির বড় পুলের মোকা থেকে বাহাগিলি ইউনিয়নের ময়দানের পাড় পর্যন্ত এক কিলোমিটার সড়কে খোয়া বিছিয়ে রেখে কাজ বন্ধ রাখা হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে খোয়া বিছানো সড়কের বেশ কয়েকটি স্থানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ঐ সড়ক দিয়ে ভারী যানচলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা গেছে, বাহাগিলি ইউনিয়নের ময়দানের পাড় থেকে বড় পুলের মোকা পর্যন্ত এক কিলোমিটার সড়কে ইটের খোয়া বিছিয়ে রাখা হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কটির বড় পুলের মোকা, আতিয়ারের বাড়ির সামনে, ছোট পুলের মোকা, ছাদেরের বাড়ির সামনেসহ কয়েকটি স্থান ধসে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

ময়দানের পাড় এলাকার বাসিন্দা আবু জাকরিয়া জানান, গত দশ থেকে পনের বছর সড়কটির সংস্কার কাজ করা হয়নি। চার-পাঁচ বছর ধরে সড়কটি নিয়ে পত্রিকায় লেখালেখি হয়ে আসছে। এটি বাহাগিলি-কিশোরগঞ্জ যাতায়াতের একমাত্র সড়ক। সড়কটি সংস্কারের জন্য ২০১৮-১৯ অর্থবছরে সরকার কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু প্রথমে সড়কের দুই পাশে এজিং করে এবং পরে মাহিন্দ্র ট্রাক্টর দিয়ে সড়কটি চাষ করে আবার তা রোলার দিয়ে সমান করে কাজ বন্ধ করে দেয়।

অটোচালক সহিদার রহমান বলেন, কয়েক দিনের ভারী বৃষ্টিতে সড়কের বেশ কয়েকটি জায়গা ভেঙে গেছে। ফলে অটো নিয়ে চলাচল মুশকিল হয়ে পড়েছে। এমনিতেই করোনাকাল তার ওপর আবার দুর্ভোগ। বাহাগিলি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু বলেন, এক বছর আগে ঠিকাদার সড়কের কাজ শুরু করেন, কিন্তু এরপর আর কোনো খবর নেই।

এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। এলজিইডির উপজেলা প্রকৌশলী মজিদুল হক বলেন, নীলফামারীর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে খুব দ্রুত কাজ শুরুর ব্যবস্থা করব।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au