সারাদেশ

কেরানীগঞ্জ দেশীয় অস্ত্রসহ আরো তিন ডাকাত দলের ৩ সদস্য আটক

  • 7:33 pm - June 30, 2020
কেরানীগঞ্জ দেশীয় অস্ত্রসহ আরো তিন ডাকাত দলের ৩ সদস্য আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি: আবারো ঢাকার কেরানীগঞ্জে দেশীয় ধারালো অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশ। ইতোপূর্বে গত তিন দিনের মাথায় সর্ব মোট ৬ জন ডাকাত সদস্যকে আটক করে কেরানীগঞ্জ বাসীর নিকট প্রশংসা, সুনাম ও আস্থার পাত্র হয়েছেন ।

সোমবার মধ্যরাতে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের ঝিলমিল প্রকল্পের নাজিরেরবাগ এলাকা থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন বাবুল (১৯), হাবিব (২৬), রিপন (২২)। এছাড়া গত শনিবার এ ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছিলেন ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ।

ঢাকা জেলা দক্ষিন ডিবির পুলিশ পরিদর্শক মো: নাজমুল হাসান জানান, মাননীয় পুলিশ সুপার ঢাকা জেলা স্যারের নিদের্শনায়,অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ দক্ষিণ স্যারের তত্বাবধানে ঢাকা জেলা ডিবি দক্ষিনের অফিসার ফোর্সের সহায়তায় আরোও তিনজন ডাকাত গ্রেফতার করি।

এরা দীর্ঘদিন ধরে কদমতলীর মোড় টু পোস্তগোলায় সি এন জি তে আশা যাওয়া কারী যাত্রীদের সি এন জি তে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নেয়।তাদের হেফাজত হইতে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আন্তজেলা ডাকাত চক্রেরএ সদস্যদের গ্রেপ্তার করেছি। এ সঙ্ঘবদ্ধ চক্রটি অনেক বড়। ডাকাতের কোন এক সম্রাট বিভিন্ন জেলা থেকে ডাকাত ভাড়া করে ঢাকায় এনে ডাকাতি কার্যক্রম চালাচ্ছে। আমরা মূলহোতাকে গ্রেপ্তারের ঢাকা জেলার ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা জনগনের সহযোগিতা চাই। যাতে আমরা তাদের নিজেদের জানমালের রক্ষায় নিরাপত্তা দিতে পারি।

আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

নতুন সময়/এরশাদ

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au