সারাদেশ

ছেলের চাকরির খোঁজে এসে অপহরণের শিকার মা

  • 5:31 am - July 31, 2022

রাজশাহী থেকে ছেলের চাকরির খোঁজে এসে অপহরণের শিকার হয়েছেন নাজমা আক্তার (৪০) নামে এক গৃহবধূ। নাজমা আক্তার রাজশাহী শহরের চন্দ্রিমা থানার শিরোইল কলোনির নুর মোহাম্মদ সরদারের (৫০) স্ত্রী।  পুলিশ সূত্র ও ভুক্তভোগী নাজমা বেগম জানান, বড় ছেলে শাহিনুর রহমান বেকার থাকায় চাকরির সন্ধান করছিলেন। হঠাৎ একটি চাকরির লোভনীয় অফার পান লক্ষ্মীপুরের রায়পুর থেকে। সেই সূত্র ধরে নাজমা ও মেয়ে নাজমুন নাহার সুমিকে নিয়ে শনিবার রাজশাহী থেকে বাসযোগে বিকালে রায়পুরে আসেন।

চাকরিদাতা প্রতারক চক্র তাদের দেওয়া ঠিকানা অনুযায়ী রায়পুর আসার পর পরই শাহিনুর রহমানকে আহত করে তার মাকে অপহরণ করে। একপর্যায়ে তার মাকে জীবিত ফেরত পেতে হলে বিকাশে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা।  পরে নিরুপায় হয়ে একপর্যায়ে ছেলে শাহিনুর রহমান ও মেয়ে নাজমুন নাহার সুমি তাদের মায়ের বিকাশে ৪০ হাজার টাকা পাঠান এবং পিনকোড জানিয়ে দেন প্রতারকদের। বাকি টাকা পাঠাতে চাপ দেয় চক্রটি। কিন্তু বাকি টাকা পাঠাতে অপারগতা প্রকাশ করে এবং রাত ৯টায় রায়পুর থানায় তাৎক্ষণিক সাধারণ ডায়েরি করেন।

পরে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে প্রতারক চক্র নাজমার ৭০ হাজার টাকার স্বর্ণালংকারসহ মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে যায়। তখন নাজমা বেগম স্থানীয় এক পরিবারের সাহায্য চান।  তখন পুলিশ পশ্চিম মাছিমপুর গ্রামের আজিজ উল্যা পাটোয়ারী বাড়ির আবদুল মান্নান পাটোয়ারীর ছেলে আনোয়ার হোসেন ওরফে দেলোয়ার হুজুরের ঘর থেকে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, লিখিত অভিযোগ পেয়েই রাজশাহী থেকে রায়পুরে আসা ভিকটিমকে প্রতারক চক্র থেকে উদ্ধার করি। সঙ্গবদ্ধ-প্রতারক চক্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au