প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহর সহ উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে করবানীর পশুর হাট। পশুর হাট গুলোতে দেশি গরুতে ভরপুর হলেও,গরুর দাম বেশি ও ক্রেতা কম থাকায় আশানুরুপ বেচা-কেনা হচ্ছেনা। গরুর খামারীরা বলছেন, বর্তমানে গো খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় তাদেরকে বেশিদামে গরুর বিক্রি করতে হচ্ছে, কিন্তু হাটে ক্রেতা কম থাকায় আশানুরুপ বেচা-কেনা হচ্ছেনা।এতে হতাশায় পড়েছেন তারা। অপরদিকে ক্রেতারা তাদের সাধ্যের মধ্যেই কম দামে পছন্দের গরু খুজছেন।
রোবার দুপুরে পৌর শহরের সরকারী কলেজ শহীদ মাঠে পৌরসভা পরিচালিত পশুর হাটে গিয়ে দেখা যায়,দেশি গরুর সমারহে ভরে উঠেছে কুরবানীর পশুর হাট। কিন্তু তুলনা মুলক ক্রেতা কম থাকায় আশানুরুপ বেচা-কেনা হচ্ছেনা। গরু বিক্রি করতে আশা আফছার আলী,করিম মন্ডল সহ কয়েকজন খামারী আজকের পত্রিকাকে বলেন বর্তমানে গোখাদ্যর দাম বৃদ্ধি পাওয়ায় তাদের পশু পালনে ব্যাপকহারে খরছ বৃদ্ধি পেয়েছে,একারনে তাদেরকে বেশি দামে গরু বিক্রি করতে হচ্ছে। আবার সময় মতো গরু বিক্রি করতে না পারলে তাদেরকে (খামারীদের) লোকশানে পড়তে হবে।
গরুর ফড়িয়া ব্যবসায়ী সাহাবুর আলম বলেন,গত বছরের তুলনায় এবছর গরুর দাম দেড় থেকে দ্বিগুন হারে বৃদ্ধি পেয়েছে এই কারনে গরুর বেচা-কেনা গত বছরের তুলনায় অনেক কমে গেছে। তবে বড় গরুর তুলনায় মেডিয়াম সাইজের গরুর চাহিদা রয়েছে। কুরবানীর পশু কিনতে আসা ক্রেতারা বলছেন, বর্তমানে নিত্য প্রয়োজনিয় জিনিসের দাম বেশি,ঈদে অনেক খরচ,এখন বাংলা আষাঢ় মাস আর কয়েকদিন পরেই শুরু হবে আমন ধান রোপন,আমন রোপনের টাকা ঘরে রেখে, কৃষকদের গরু কিনতে হবে, এই কারনে কৃষকরা বড় দামী গরু কিনতে আগ্রহী হচ্ছেনা,
এদিকে গরুর দাম অনেক বেশি যারফলে অনেকে গরু না কিনে ফিরে যাচ্ছেন। এতে হাটে অনেক গরু অবিক্রিত রয়ে গেছে। হাট ইজারাদার আবুল হাছান ও মানিক মন্ডল আজকের পত্রিকাকে বলেন হাটে বেচা-কেনা কম হওয়ায় রাজস্ব্য আয়ও অনেক কমেছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এই উপজেলায় দুই হাজার ৩২৫টি গরুর খামার রয়েছে,এরমধ্যে ২৩টি খামার নিবন্ধিত, এই খামারে ১৯ হাজার ৮২৩টি গরু কুরবানীর জন্য প্রস্তুত করা হয়েছে,এই গরু গুলো এ উপজেলার চাহিদা পুরন করার পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা গরু ব্যবসায়ীরা,পশুর হাট থেকে কিনে নিয়ে যায়।
এদিকে সরকারী ভাবে ফুলবাড়ী পৌরসভা ও আমডুঙ্গির হাট পশুর হাট হিসেবে ইজারা দেয়া হলেও, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে উপজেলার ৭টি স্থানে পশুর হাট শুরু হয়েছে। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলেন রাজস্ব্য আদায়ের সার্থে পশুর হাট গুলো নতুন করে ইজারা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au