প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সিরাজগঞ্জ প্রতিনিধি, আবির শাহিন: সিরাজগঞ্জ বেলকুচি জোকনালা গ্রামে থেমে নেই সাবেক মেম্বর আব্দুর রশিদের অপরাধ কাযক্রম। বিচার বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের অপরাধের উস্কানিতে শান্তিপুন জোকনালা গ্রাম এখন অশান্তিতে ভোরপুর। সম্প্রতি করোনা আর লকডাউনকে কেন্দ্র করে তার উস্কানিতে আহত হোন বেশ কয়েকজন যুবক।
নতুন করে আবার মিথ্যা মামলা দায়ের জন্য বিভিন্ন উপরমহলে দৌড়ঝাঁপ দিচ্ছে রশিদের চামচারা। সরেজমিনে জোকনালা গ্রামে পরিদশনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন আব্দুর রশিদ মেম্বরের বিচার আর অন্যায়ে দিশেহারা জোকনালাবাসী।
উল্লেখ্য চর জোকনালা গ্রামের মোস্তফা সরকারের ছেলে আঃ সামাদ গত রমজানের ঈদের সময় করোনায় আক্রান্ত হয় পরে তার আত্মীয়স্বজনেরা উপজেলায় বিষয়টি জানিয়ে দিলে উপজেলা স্বাস্থ্যকর্মী ও স্থানীয় ব্যাক্তি বর্গ মিলে সামাদের বাড়ী সহ আশেপাশের দশ বাড়ী লকডাউন দিয়ে যায়।ফলে রশিদ মেম্বার সহ তার ভাইদের চলাচল সমস্যা হয় এবং লকডাউন মানতে রাজি হয় না এবং সামাদের চাচাতো ভাই শেখ সাদীকে নানা ভাবে চাপ প্রয়োগ করে লকডাউন উঠানোর জন্য। শেখ সাদী নিজেও একজন স্বাস্থ্যকর্মী হয়ে আশেপাশের লোকজনের নিরাপত্তার স্বার্থে রশিদের প্রস্তাব নাকোচ করে দেয়। পরে রশিদ মেম্বার ক্ষিপ্ত হয়ে আলমগীর সহ তার ছেলে ভাতিজা মিলে শেখ সাদী, ভুট্রো প্রামাণিক ও আনোয়ার হোসেন মন্ডলকে দা ও ছুড়িরাঘাতে বেদম প্রহার করে। পরে তাদের তৎক্ষণাৎ খাজা ইউনুস আলী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা আশনংকাজনক ভেবে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্হানান্তর করে। আহত ব্যক্তিরা গন্ডগোল না বাড়ানোর জন্য আইনি আশ্রয় নিয়ে বিষয়টি উপজেলা প্রশাসনের কাছে দাখিল করলে বিষয়টি তদন্ত সাপেক্ষে সার্বজনস্বিকৃত হয় এবং মামলা গ্রহন করা হয়। কিন্তু সাবেক মেম্বার আঃ রশিদ সরকার ও আলমগীর হার মেনে নিতে সম্পুর্ণ নারাজ তারা নিজেদের মান সম্মান জলান্জলি দিয়ে ছেলে, মেয়ে সহ নিজেদের শরীর নিজেরাই ব্লেড মেরে উল্টো শেখ সাদী ভুট্রো প্রামাণিক দের বিপক্ষে মামলা দ্বার করানোর জন্য উঠে পড়ে লেগেছে।
চর জোকনালা গ্রামের মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন আগেই বলেছিলাম রশিদ মেম্বার একটা কালপ্রিট ও নিজে জেতার জন্য যা খুশি তাই করতে পারে। সে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দেয়া লকডাউন ও স্বাস্থ্য বিধি অমান্য করেছে এবং উস্কানি দিয়ে চর জোকনালা গ্রামের শান্তি কে বিনষ্ট করছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও প্রশাসনের কাছে রশিদ সহ জড়িত সবার উপযুক্ত শাস্তি দাবি করছি।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au