সারাদেশ

ফুলবাড়ীতে ৩০ মন ওজনের “ রাজা’’ দাম ১২ লাখ টাকা

  • 5:14 pm - July 01, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কোরবানির জন্য প্রস্তুত “দিনাজপুরের রাজা” নামের ১২০০ কেজি (৩০ মন) ওজনের ফ্রিজিয়ান জাতের একটি ষাড় গরু। লম্বায় ১২ ফিট এবং উচ্চতায় ৬ফিট সাদা কালো মিশ্রিত রঙে গরুটির মূল্য নির্ধারণ করেছেন ১২ লাখ টাকা। ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের মো. আজগর আলীর ছেলে শিক্ষক মো. গোলাম মোস্তফা বাড়ীতেই বিভিন্ন জাতের ১৫/১৬টি গড়ে তুলেছেন শখের গরুর খামার।

এই খামারেই সাড়ে ৪ বছর পূর্বে ফ্রিজিয়ান জাতের গাভি থেকে জন্ম নেওয়া ফ্রিজিয়ান জাতের ষাড়টিকে রাজার মতই লালন পালন করেছেন বলে নাম রেখেছেন “দিনাজপুরের রাজা”। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় ২ হাজার ৩২৫টি গরুর খামার রয়েছে। এরমধ্যে নিবন্ধনকৃত খামার ২৩টি। মোট কোরবানির উপযুক্ত প্রাণী রয়েছে ১৯ হাজার ৮০৫টি। এরমধ্যে ১১ হাজার ৩৮৬টি গরু কোরবানির উপযুক্ত হিসেবে রয়েছে।

একইসাথে কোরবানির উপযুক্ত ছাগল ভেড়া অন্যান্য প্রাণী রয়েছে ৮ হাজার ৪১৯টি। দিনাজপুরের রাজা’র মালিক গোলাম মোস্তফা জানান, গরুটিকে দীর্ঘদিন থেকে দেখা শুনা করেন, দুইজন লোক। তার খাবারের তালিকায় আছে প্রতিদিন প্রায় পাঁচ কেজি ভেজানো ছোলা, গমের ভুসি, মিষ্টি কুমড়া এবং সবুজ কাঁচা ঘাস, ফ্যানের বাতাস ছাড়া থাকতে পারেনা ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়।

বিদ্যুৎ না থাকলেও গরুটির জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে। প্রতিদিন তিনবার করে গোসল করাতে হয়। গোসলের পর আবার শুকনা কাপড় দিয়ে শরীরের পানি মুছে ফেলতে হয় যাতে ঠান্ডা না লেগে যায়। মাত্র সাড়ে ৪ বছরেই তিনি গরুটিকে এই পর্যায়ে এনেছেন। তিনি আরও বলেন, গরুটির দাম নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকা। গ্রাহক পেলে এবারেই গরুটি বিক্রি করে দিবেন। গরুটির খাবারের জন্য প্রতিদিন প্রায় এক হাজার টাকা ব্যয় হয়।

এই নিয়ে আমার এ পর্যন্ত ৫ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। গোলাম মোস্তফা জেলার বিভিন্ন খামার ঘুরে দাবি করেন দিনাজপুর জেলায় তার গরুটিই সবচেয়ে বড়। তিনি বলেন, গরুটি হাটে আনা নেওয়া করা কষ্টো সাধ্য বিষয় তাই চলতি বছরের ঈদুল আজহা উপলক্ষে সরাসরি যোগাযোগের মাধ্যমে গরুটি ক্রয় করতে চান। গোলাম মোস্তফার ছোট ভাই মোস্তাফিজুর বলেন, আমার ভাই অনেক সৌখিন মানুষ।

নিজের সন্তানের মতো করে গরুটি লালন-পালন করেছেন। গরুটি আমাদের কাছে খুবই আপন হয়ে গেছে। ওকে বিক্রি করলে খুব কষ্ট লাগবে। কিন্তু বিক্রি তো করতেই হবে। সে ক্ষেত্রে যদি ভালো দাম পাই তা হলে কষ্ট কিছুটা লাঘব হবে। তিনি বলেন, এই গরুটিকে গোসল করাতে গিয়ে কষ্ট হয়নি। তার স্বভাব একেবারে শান্ত। তাকে বিক্রি করলেও বড় কষ্ট লাগবে। কিন্তু সারা জীবনত রাখা যাবেনা বিক্রি করতেই হবে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, গোলাম মোস্তফার মত অনেকেই এবছর বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরন করে কোরবানাীর জন্য গরু প্রস্তুত করেছে। এবছর গরু হৃষ্ট-পুষ্ট করণ প্রকল্পের আওতায় উপজেলার ৭৫ জন খামারীকে ৩টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এবং প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে খামরীদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করা হচ্ছে। একইসাথে উপজেলা কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য গরুরহাট ফুলবাড়ী, দিনাজপুর নামের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক চালু রয়েছে। এখানে বিক্রেতারা তাদের কোরবানির পুশুর ছবিসহ বিস্তারিত বিবরণ দিয়ে পশু বিক্রয় করতে পারবেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au