সারাদেশ

দোয়ারাবাজারে হাত নৌকায় সন্তান প্রসব

  • 5:07 pm - July 01, 2022

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : কামাল পারভেজ দোয়ারাবাজারে স্মরণকালের ভয়াবহ বন্যায় বসত ঘরে কোমর পানিতে তলিয়ে যাওয়ায় হাত নৌকায় হাসপাতালে যাওয়ার পথে এক নারী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ হাসান মাহমুদের সহযোগিতায় কোমর পানিতে নৌকার মধ্যে এ ঘটনা ঘটে।

জানা যায়, বন্যা থেকে বাঁচতে প্রসূতি গত ১৭ জুন সন্ধ্যায় হাত নৌকায় উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের অজয় চন্দ্র শীল তার স্ত্রী পিনু রানী শীলকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে প্রসব ব্যথা শুরু হয়। হাসপাতালে যাওয়ার পূর্বেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল আশ্রয় কেন্দ্র থেকে ছুটে আসেন ডাঃ হাসান মাহমুদ। পরে তাঁর আন্তরিক সহযোগিতায় প্রসূতি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

এ সময় প্রসূতি মা, নবজাতকের চিকিৎসা, পরিবারের মধ্যে শুকনো খাবার ও শিশুর কাপড়ের ব্যবস্থা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ হাসান মাহমুদ। এ ব্যাপারে পিনু রানী দাস জানান, স্বামী ও শাশুড়িকে নিয়ে বাড়িতে ছিলাম। হঠাৎ করেই ঘরের মধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে।

তখন আমি উপায়ন্তর না প্রসব বেদনা শুরু হলে হাত নৌকায় হাসপাতালে যাওয়ার পথে সন্তান প্রসব করি। মেয়ের নাম রাখা হয় মিষ্টি রানী বন্যা। অজয় চন্দ্র শীল বলেন, হাসপাতালের নীচ তলায় কোমর পানি থাকায় এবং তাৎক্ষণিকভবে ডাক্তারদের উপস্থিত না পেয়ে ডাঃ হাসান মাহমুদের চেম্বারে যাওয়ার পথে তাঁর আন্তরিক সহযোগিতার ফলে সন্তান প্রসব করে আমার স্ত্রী।

এসময় ডাক্তারের এনড্রয়েড ফোনটি পানির তোড়ে ভেসে যায়। এ ব্যাপারে ডাঃ হাসান মাহমুদ বলেন, বন্যায় কবলিত হয়ে আমি নিজেও আশ্রয়ে ছিলাম। হাত নৌকায় প্রসূতি কে দেখে কোমর সামান পানিতেই সার্বিক সহযোগিতার ফলে নবজাতক এবং মা কে সুস্থভাবে বাড়ি পৌঁছে দিই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au