শিক্ষা

পেশা হিসেবে শিক্ষকতা আজ হুমকির মুখে

  • 3:58 pm - June 29, 2022

রাবি: শিক্ষক উৎপল কুমারকে হত্যা, স্বপন কুমারকে লাঞ্ছনা এবং ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের জমি দখলের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা। মানববন্ধনে ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী নয়ন চন্দ্র দাস বলেন, নড়াইলের মির্জাপুরে শিক্ষককে যে জুতার মালা পরানো হয়েছে এটা উনাকে জুতা দেওয়া হয় নাই, পুরো শিক্ষক সমাজকে জুতা দেওয়া হয়েছে।

কিন্তু দুঃখের বিষয় ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের কেউ প্রতিবাদ জানায়নি। সমাজে ধর্মান্ধতা জেঁকে বসেছে। আমাদের নৈতিকতায় পচন ধরেছে, পচন ধীরে ধীরে বড় আকার ধারণ করবে।  পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, অধ্যাপক অরুণ কুমার বসাকের ঘটনাটি সমাজের সমন্বিত ব্যর্থতার উপসর্গ। আমাদের বস্তুগত উন্নয়ন হয়েছে, মানবিক উন্নয়ন হয়নি। মানবিক উন্নয়ন ছাড়া সব উন্নয়ন ব্যর্থ। অরুণ স্যারের সমস্যাটি দুই যুগ ধরে চলছে। তার সমস্যার সমাধান হয়নি কারণ তিনি শিক্ষাবিদ, তার পেশি শক্তি নেই।

শিক্ষক স্বপন কুমারের ঘটনার বিষয়ে তিনি বলেন, মহানবীর যেকোনো অবমাননা আমাকে কষ্ট দেয়। কিন্তু আমার ছাত্র সে যেকোনো ধরনের কথাই বলুক না কেন আমি তাকে আশ্রয় দেব। আমি কখনো তাকে উন্মাদের হাতে তুলে দেব না। মাইক্রোবায়োলজির সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত বলেন, আমরা তিনটি ঘটনা নিয়ে দাঁড়িয়েছি। কিন্তু তিনটি ঘটনা হলেও বিষয়টি এক জায়গায় সেটা হলো নির্যাতিত ব্যক্তি শিক্ষক এবং সংখ্যালঘু। পার্শ্ববর্তী ক্ষমতাসীন লোকেরা এদের ওপর অত্যাচার নিপীড়ন করে। পেশা হিসেবে শিক্ষকতা আজ হুমকির মুখে। তাদের জীবন নিরাপদ নয়। বাংলাদেশের ক্ষমতাসীন সংগঠনের মধ্যে তাদের শক্ত ভিত্তি রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, প্রতি বছরই আমরা কোনো না কোনো ঘটনা নিয়ে মানববন্ধন করি। কিছু দিন আগে এক শিক্ষার্থী আমাকে বলেন- আমার অপরাধ কোথায়। আমি তো ইচ্ছে করে এই ধর্ম বেছে নিইনি, আমার হাতে তো কোনো অপশন দেওয়া ছিল না। আমি যে পরিবারেরই হই না কেন, আমি আমাকে মানুষ হিসেবেই ভাবি। বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে মানসিকতায় উন্নয়ন ঘটেনি।

তিনি আরও বলেন, আজ আমরা স্বপন কুমার সরকারকে জুতার মালা পরালাম কিন্তু হয়তোবা বেশি দিন নেই যে, আমাদেরও এই অপমান ভোগ করতে হবে। এর আগে বিজ্ঞান শিক্ষা দেওয়ার কারণে শিক্ষক হৃদয় কুণ্ডুকে অপমান ও জেল জরিমানা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়।

মানববন্ধনে চারুকলা অনুষদের শিক্ষার্থী মনু মোহন বাপ্পার সঞ্চালনায় আরও বক্তব্য দেন মার্কেটিং বিভাগের অধ্যাপক শুভ্রা রাণী চন্দ্র, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সফিকুন্নবী সামাদী, ফারসি ভাষা ও সাহিত্যের শিক্ষার্থী রনজু হাসান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান (বেলাল) এর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। শুক্রবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au