সারাদেশ

ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে পেঁপে বাগান নিধনের অভিযোগ

  • 3:41 pm - June 22, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে ফলবান পেঁপে গাছের আগা কর্তন করে বাগান নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামে একটি ফলবান পেঁপে বাগানের এই গাছ কর্তনের ঘটনা ঘটে। এই ঘটনায় মঙ্গলবার (২১জুন) দিনাজপুর প্রথম শ্রেনীর জুিটশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন পেঁপে বাগানের মালিক বারাইপাড়া গ্রামের কৃষক বাবলু মিয়া।

পেঁপে বাগানের মালিক বাবলু মিয়া বলেন, তিনি গত ১৩জুন তার ভগ্নিপতির মৃত্যু হওয়ায়, তিসনসহ বাড়ীর সকল সদস্য তার ভগ্নিপতির বাড়ী একই উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর ডাঙ্গাপাড়ায় যায়, এই সুযোগে তার পূর্ব শত্রুতারা তার ফলবান পেঁপে বাগানের প্রায় ২০০ ফলবান পেঁপে গাছের আগা কর্তন করেছে, এতেকরে তার দুই লাখ টাকার ক্ষতি ক্ষতি হয়েছে। এই ঘটনায় তিনি মঙ্গলবার (২১জুন) দিনাজপুর প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি একটি মামলা দায়ের করেছেন।

এদিকে ফলবাগান পেঁপে বাগান কর্তনের ঘটনায় বাগান পরিদর্শন করেছেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম। তিনি বলেন শত্রুতার জেরে এই ভাবে একটি ফলবান বাগান ধ্বংশ করা দুঃখ জনক। তিনি এই ঘটনার জন্য দায়ীদের উপযুক্ত শাস্তিদাবী করেন। তবে ফলবাগান বাগানের গাছ কর্তনের বিষয়ে উপজেলা প্রশাসন কিংবা থানায় কোন অভিযোগ দায়ের করেননি বলে জানান বাগানের মালিক বাবলু মিয়া।

বাবলু মিয়া বলেন,অভিযোগ করে তেমন কোন প্রতিকার হয়না, এই জন্য তিনি সরাসরি আদালতে মামলা করেছেন। এই জন্য ফলবান বাগান নিধনের বিষয়ে কোন সংবাদ পায়নি উপজেলা প্রশাসন বা কৃষি অধিদপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, এই রকম কোন ঘটনা তাকে কেই জানায়নি। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম জানান,এবিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au