সারাদেশ

বিল্ডিং ও রঙ্গিন টিন অভিশাপ, কলাপাড়ায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের আর্তনাদ

  • 2:29 pm - June 18, 2022

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় দেশের তৃতীয় গভীর পায়রা সমুদ্র বন্দরের কাজ চলমান রয়েছে। সরকারের উন্নয়ন কর্ম যজ্ঞের কাজকে স্বাগত জানিয়ে বাপ-দাদার পৈতৃক ভিটেসহ সমস্ত কিছু ছেড়ে দিচ্ছে স্থানীয় খেটে খাওয়া সাধারণ মানুষগুলো কিন্তু তাদের প্রাপ্যটুকু থেকেও যেনো তারা বঞ্চিত হচ্ছে পদে পদে। এমনই অভিযোগ ভিটে-বাড়ি হারা অসহায় মানুষগুলোর। বিশেষ করে ইটের তৈরি পাকা বিল্ডিং ও রঙ্গিন টিন দিয়ে তৈরি ঘরের মানুষগুলো পরেছে চরম বিপাকে।

বিল্ডিং ঘর ও রঙ্গিন টিন দিয়ে ঘর তৈরি করায় ক্ষতিগ্রস্থ তালিকায় ওঠেনি তাদের নাম। কারো ক্ষেত্রে মুরগীর ঘর, গরুর ঘর ও পুকুর ক্ষতিপূরণের তালিকায় থাকলেও বাদ পরেছে একমাত্র থাকার ঘরটি। সব কিছুই যদি থাকে তাহলে তাদের ঘরটি ক্ষতিপূরণের তালিকায় থাকবে না কেনো? তাহলে কি তারা ঘর ছাড়া খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতো? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষগুলোর মনে। সরেজমিনে গিয়ে জানা যায়, কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে অবস্থিত শের-ই-বাংলা নৌঘাঁটির জন্য এল.এ কেস নং ০২/২০২০-২০২১ এর মাধ্যমে বানাতিপাড়া মৌজার ভূমিসহ ঘর-বাড়ী অধিগ্রহণ করা হয়। এর আওতায় গত সপ্তাহে দাগ ভিত্তিক যৌথ তদন্তের ফিল্ড বহি ভুক্তোভোগীদের হাতে পৌঁছে দেয়া হয়। এ বহিতে দেখা যায় একাধিক ভুক্তভোগীর বিল্ডিং ও রঙ্গিন টিনের ঘর ক্ষতিপূরনের তালিকা হতে বাদ পরেছে।

কিন্তু কেনো এমনটি করা হয়েছে তার সঠিক কোন উত্তর জানা নেই ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীদের। অনেকের দাবী মাঠ পর্যায়ে ফরম পূরন করে নিলেও যৌথ তদন্তের বহি হতে তা বাদ পরেছে। এটা কি ইচ্ছাকৃত নাকি ভূলবশত হয়েছে তার সঠিক কোন জবাব মিলছে না। আবার দালাল চক্র বা এল.ও অফিসের কারো সাথে আতাত করেনি বলেও বাদ পরেছে বলে অনেকে ধারনা করছেন। লালুয়া ইউনিয়নের (বানাতিপাড়া মৌজার) পশরবুনিয়া গ্রামের ক্ষতিগ্রস্থ জাফর খলিফা অত্যান্ত আক্ষেপ করে বলেন, রাস্তার পাশে আমার বাড়ি। জোয়ারের পানিতে বাড়ির উঠান ডুবে ঘরও তলিয়ে যায়। বন্যা হলে তো ঘরে থাকাই মুশকিল হয়ে পরে।

পানি উঠলেই ঘরের ভিটার মাটি পানির সাথে নেমে যায়। তাই অনেক কষ্ট করে জমানো টাকা ও আত্মীয়দের নিকট হতে ধার-কর্জ করে ঘরের ফ্লোর পাকাসহ বিল্ডিং করেছি। যাতে সারাদিন কাজ শেষে ঘরে এসে একটু শান্তিতে ঘুমাতে পারি কিন্তু সরকার আমার শেষ সম্বলটুকুও কেরে নিচ্ছে। অথচ ক্ষতিপূরনের তালিকায় আমার গাছপালা ও অন্যান্য সব রেকর্ড করা হলেও ঘরটি বাদ পরেছে। এ সংবাদটি শোনার পর আমি স্টক করে দুইদিন কলাপাড়া হাসপাতালে ভর্তি ছিলাম। আদৌ আমার ঘরটি ক্ষতিগ্রস্থদের তালিকায় রেকর্ড করা হবে কিনা তা আমি জানিনা।

একই গ্রামের খোকন খাঁনের অভিযোগ, অনেক শখ করে রঙ্গিন টিন দিয়ে ঘর করেছিলাম এখন সেই টিনই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। আমার গরুর ঘর ও মুরগীর ঘর ক্ষতিপূরনের তালিকায় উঠলেও একমাত্র থাকার ঘরটি বাদ পরেছে। রঙ্গিন টিনের তৈরি তাই নতুন ঘর বলে আমার ঘরটি অফিসাররা রেকর্ডভুক্ত করেনি অথচ এ ঘরটিতে আমি কমপক্ষে ১০-১২ বছর ধরে বসবাস করে আসছি। তিনি কান্না জড়িত কন্ঠে আরোও বলেন, আমার বাহিরে চাষের কোন জায়গা জমি নেই। নদীতে অন্যের নৌকায় মাছ ধরে দিন যাপন করি।

এ ঘরটি ছাড়া আমার সহায় সম্বল বলতে আর কিছুই নেই। সে ঘরটির ক্ষতিপূরণ না পেলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো। আমার ঘরটির ক্ষতিপূরণের জন্য পটুয়াখালী এল.ও অফিসে পুনরায় আবেদন করেছি। তারা আমার বিষয়টি বিবেচনায় নিবে বলে আশা করছি। ক্ষতিপূরণের তালিকা হতে বাদ পরেছে স্থানীয় এক সংবাদকর্মীর পৈতৃক পুকুর। তার ঘরসহ গাছপালা ও অন্যান্য সবকিছু তালিকাভুক্ত হলেও পৈতৃক পুকুর ও ঘরের ভিটার পাকা তালিকা হতে বাদ পরেছে। এভাবে একই গ্রামের রাজ্জাক খানের ঘর, আমির মাতব্বরের ঘর, রাহেলা বেগমের ঘর, জসিম খানের গরুর ঘর ও জবির মাতব্বরের মায়ের ঘরসহ অনেক ভুক্তভোগীর ঘর ক্ষতিপূরণের তালিকা হতে বাদ পরেছে।

তারা সবাই তাদের ঘরগুলো পুনরায় তদন্তের মাধ্যমে ক্ষতিপূরণের তালিকায় নেয়ার জন্য জোর আবেদন জানান। এবিষয়ে পটুয়াখালী ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, অনেকেই অধিক লাভের আশায় বিল্ডিং ও নতুন ঘর তৈরি করেছে। তাই আমরা খুব সতর্কতার সাথে অধিগ্রহনের কাজ পরিচালনা করছি। তবে প্রকৃত ক্ষতিগ্রস্থরা যাতে ক্ষতিপূরনের তালিকা হতে বাদ না পরে সেবিষয়েও আমরা সচেষ্ট রয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে যারা আবেদন করেছে তাদের বিষয়ে পুনরায় তদন্ত করা হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au