সারাদেশ

ফরিদপুরের রুবেলের ন্যায় বিচার প্রার্থনা মেয়ে রাদিয়ার

  • 3:49 pm - June 10, 2022

নিজস্ব প্রতিবেদক ন্যায়বিচার দাবি করে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন অর্থপাচারের মামলায় কারাগারে থাকা ফরিদপুরের আলোচিত দুই ভাইয়ের এক ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মেয়ে যাওয়াতা আফনান রাদিয়া। তার বাবার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান। বিজ্ঞপ্তিতে যাওয়াতা আফনান বলেন, গত ১৩ মার্চ সংবাদ সম্মেলন করে আমার বাবা ইমতিয়াজ হাসান রুবেলের সম্পদের হিসাব গণমাধ্যমে তুলে ধরেছিলাম।

সিআইডি, দুদক, বিএফআইইউ হাইকোর্টে অর্থ পাচারকারীর যে তালিকা জমা দিয়েছে সেখানে আমার বাবার নাম না থাকায় প্রমাণিত হয়েছে। গণমাধ্যমে দেওয়া আমার হিসাব সত্য ও সঠিক ছিল।অভিযোগপত্রের ভুল জমির হিসাবগুলো বাদ দিলে প্রকৃত জমির পরিমাণ আয়কর নথিতে আয়ের উৎসসহ উল্লেখ আছে। যাদেরকে এ মামলার সাক্ষী বানানো হয়েছে তাদের কাছে তার পিতার জমি বায়না বাবদ টাকা পাওনা রয়েছে। অস্ত্র মামলার এজাহার পরিবর্তন করা হয়েছে। এজাহারের সাথে কোর্টে প্রেরণ করা ফরওয়ার্ডিং, রিমান্ড আবেদন ও প্রতিবেদনের মিল নেই।

দন্ত কর্মকর্তা ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের আবেদন না করা সত্ত্বেও ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করানো হয়েছে। আইন অনুযায়ী ১৬৪ ধারার জবাববন্দি গ্রহণের আগে আসামিকে আলাদাভাবে তিন ঘণ্টা করে সময় দিতে হয়। আমাদের মামলাগুলোতে এসব আইন মানা হয়নি। তিনি বলে, একটি কুচক্রি মহল ও প্রশাসনের সরকারবিরোধী কর্মকর্তারা ব্যক্তিকে শায়েস্তার নামে এই রূপকথার মামলা তৈরি করে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আবারও বলছি, সৎসাহস আছে বলেই আমাদের সম্পদের হিসাব গণমাধ্যমে তুলে ধরেছিলাম। যদি আমাদের হিসাবের ভুল ধরে সমালোচনা করেন, তাহলে যেকোনো শাস্তি মাথা পেতে নেবো।

ইমতিয়াজ হাসান রুবেলের মেয়ে বলেন, এই মামলাটি এখন রাজনৈতিক খোরাকে পরিণত হয়েছে। মামলাকে অতিরঞ্জিত করার ফলে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি। সরকারদলীয় লোকের নামে মামলা হলে স্বাভাবিক আইন ও বিচার তার পক্ষে পাওয়া দুরূহ ব্যাপার। উপার্জনের চেয়ে পাচার বেশি হয় কিভাবে প্রশ্ন রেখে রাদিয়া বলেন, ১৮৮টি ব্যাংক একাউন্টে লেনদেনের পরিমাণ দুই হাজার ৯১০ কোটি টাকা।

এর মধ্যে বৈধ হিসাবে দেখা যাচ্ছে ব্যাংক ঋণ ১৭১ কোটি এবং টেন্ডার সিকিউরিটি ২০৮ কোটি মিলিয়ে ৩৭৫ কোটি টাকা। অথচ চাতুর্যতার মাধ্যমে এখানে সরকার কর্তৃক প্রদত্ত বিলের টাকার পরিমাণ উল্লেখ না করে দুই হাজার ৯১০ কোটি টাকা থেকে ৩৭৫ কোটি টাকা বিয়োগ করে দুই হাজার ৫৩৫ কোটি টাকার অবৈধ লেনদেন দেখানো হয়েছে। ব্যাংক লেনদেনের ক্ষেত্রে জমা করা অর্থকে আয়ের উৎস হিসাবে ধরা হয়।

কিন্তু অভিযোগপত্রে উত্তোলন করা অর্থকে এবং অভ্যন্তরীণ ব্যাংক লেনদেনের পরিমাণকেও আয় হিসেবে ধরে এই রূপকথার মামলাটি তৈরি করা হয়েছে। জমা না হলে উত্তোলন হবে না। তাহলে এই দুই হাজার ৯১০ কোটি টাকার মধ্যে জমা করা অর্থের পরিমাণ কত এবং উত্তোলনের পরিমাণ কত? বিজ্ঞপ্তিতে মামলার কিছু অসঙ্গতিও তুলে ধরেন তিনি। তিনি বলেন, আমার বাবা গত বছর ২ বছর যাবৎ কারাগারে আটক আছেন।

গ্রেফতারের পর রিমান্ড নিয়ে তার ওপর অমানসিক নির্যাতন চালানো হয় এবং ১৪টি মিথ্যা মামলা দেওয়া হয়। ইতোমধ্যে এই নির্যাতনের ছবি সোশ্যাল মিডিয়ায় ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের লুটরাজ চালিয়ে আগুন দেওয়া হয়েছে। সরকারি কাজের বিপরীতে ব্যাংক লোন একাউন্টগুলো জব্দ করা হয়েছে। আমার মা-চাচির নামে চুরির মামলাসহ একাধিক মামলা দেওয়া হয়েছে।

পরিবারের ছোট ছোট ৯টি ভাই বোন আমরা। তিনি আরও বলেন, আমার পরিবারকে দীর্ঘ ২ বছর যাবৎ বাড়ি যেতে দেওয়া হয় না। আমার বাবা ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ছিলেন। একজন সাংবাদিকের সন্তান হিসেবে সাংবাদিক সমাজের কাছে জোর দাবি জানাচ্ছি, যদি সত্যি হই তাহলে ন্যায়বিচারের স্বার্থে আপনারা আমাদের পরিবারের পাশে থাকবেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au