সারাদেশ

ফুলবাড়ীতে নিরাপদ সড়কের দাবীতে মানবন্ধন

  • 3:45 pm - June 10, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: আর নয় সড়কে মৃত্যু,শান্তি নিরাপদ হোক পথচারী ও পথচলা এই স্লোগান কে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ,বাইপাস ও নিরাপদ সড়কের দাবীতে ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর দুইটায় নিসচা ফুলবাড়ী শাখার সহযোগিতায় ফুলবাড়ীবাসীর ব্যানারে স্থানীয় নিমতলামোড়ে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।

নিসচা ফুলবাড়ী শাখার অর্থ সম্পাদক আল-আমিন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ফুলবাড়ী শাখার সভাপতি মো.খাজানুর হায়দার লিমন,সাধারণ সম্পাদক মো.মানিক মন্ডল,সচেতন নাগরিক সমাজ এর সাধারণ সম্পাদক মো.হামিদুল ইসলাম,সড়ক দূর্ঘটনায় নিহত সবুজের বড় বোন রুবাইয়া অনু,শ্রমিক নেতা মো. মনতাজ হোসেন,হবিপ্রবি শিক্ষার্থী ফিয়াজ আহম্মেদ,শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ প্রমুখ। এসময় বক্তারা বলেন,শহরের যত্রতত্র রিক্সা ভান সহ অন্যন্য গাড়ী দাড় করানো বন্ধ করতে হবে,সড়কের ঝুকিপুর্ণ জায়গা গুলো চিহিৃত করে গতি নিয়ন্ত্রক দিতে হবে এবং সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা সহ বাইপাস সড়ক নির্মানের দাবী জানান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au