সারাদেশ

তরুনদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে আনতে হবে : আসাদুজ্জামান নূর এমপি

  • 9:09 am - June 08, 2022

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন সম্প্রতিক সময়ে তরুনদের মোবাইল আসক্তি মাদকের নেশার থেকেও ভয়াবহ রুপ নিয়েছে। তরুনদের মাদক ও মোবাইল আসক্তি থেকে বের করে,তাদেরকে খেলার মাঠে নিয়ে আসতে হবে। খেলাধুলা শুধু বিনোদন দেয় না মণ ও শরিরকে সুস্থ্য রাখে। গত (০৬জুন) সোমবার বিকেল ৫টায় দিনাজপুরের ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির আয়োজিত, মোস্তাফিজুর রহমান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো.আসাদুজ্জামান,সহকারী কমিশনার ভূমি মোছা: শামিমা আক্তার জাহান,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আব্দুল কুদ্দুস,মানিক রতন, এনামুল হক সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মিগণ।

সাবেক মন্ত্রী আসাদুজ্জাান নুর এমপি বলেন, মাদক যেমন করে তরুনদের বিপদগামী করে একটি জাতীকে ধ্বংশ করে,তেমনী করে সম্প্রতিক সময়ে স্মার্ট ফোন একটি প্রজন্ম খেলার মাঠ থেকে হারিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা তাদেরকে মোবাইল আসক্তিতে ফেলেছে,এখন তরুনরা মাঠে খেলতে যায়না মোইলে গেম খেলে সময় কাটায়, তারা সৌজন্যবোধ টুকুও হারিয়ে ফেলছে। নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে তাদেরকে মোবাইল থেকে বের করে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। আর এই কাজটি করছে ফুলবাড়ীতে গঠিত বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমি,এই জন্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির সকল সদস্যদের অভিনন্দন জানান। টুর্নামেন্টে-২০২২ এর উদ্বোধনী খেলায় রংপুর স্যান্টস ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে, বিজয়ের শিরপা অর্জন করেছেন পঞ্চগড় বোদা উপজেলা ফুটবল একাডেমি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au