সারাদেশ

বীরত্বগাঁথা বীরাঙ্গনা সখিনার মাজার গৌরীপুরে বৃক্ষরোপন করে ময়মনসিংহ জেলা আ.লীগ

  • 5:43 pm - June 27, 2020
বীরত্বগাঁথা বীরাঙ্গনা সখিনার মাজার গৌরীপুরে বৃক্ষরোপন করে ময়মনসিংহ জেলা আ.লীগ

ময়মনসিংহ: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ এর উদ্যোগে ২৭ জুন বীরত্বগাঁথা বীরাঙ্গনা সখিনার মাজার গৌরীপুরে বৃক্ষরোপন করে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সাধরন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল এর আহবানে ও সার্বিক পরিচালনায় বীরাঙ্গনা সখিনার মাজারে বৃক্ষরোপন করে কর্মসুচীর উদ্বোধন করেন গৌরীপুর আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ।

এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক ড. সামিউল আলম লিটন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, সাংস্কৃতিক সম্পাদক কবি মোস্তাফিজুর বাশার ভাষানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক ড. মো: সিরাজুল ইসলাম, জিকেপি কলেজ শম্ভুগঞ্জের অধ্যক্ষ সুলতানা পারভীন, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন, জেলা শ্রমিকলীগ নেতা মো: রাকিবুল ইসলাম শাহীন, মাওহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রমিজ উদ্দিন স্বপন, ভাংনামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: মফিজুন নুর খোকা, জি.কে.পি কলেজ শম্ভুগঞ্জের অধ্যাপিকা নুরুন্নিছা সুচি প্রমুখ।

ময়মনসিংহ জেলার সকল উপজেলা ও সকল ইউনিয়ন পর্যায়ে নোতাকর্মীদের মাধ্যমে বৃক্ষরোপন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করা হচ্ছে। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সাধরন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল বৃক্ষরোপন কর্মসূচি সফল করার লক্ষ্যে আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি কর্মীকে গাছ লাগানোর অনুরোধ জানান। এরই অংশ হিসাবে গৌরীপুরে ইতিহাস ঐতিহ্যগাঁথা বীরাঙ্গনা সখিনার মাজারে বৃক্ষরোপন করে জেলা আওয়ামীলীগ এর বৃক্ষ রোপন কর্মসুচী উদ্বোধন করা হয়।

সারাদেশের নেতাকর্মীদের বৃক্ষরোপন কর্মসূচীতের অংশ নেয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার ১০ হাজার বৃক্ষরোপন করা হয়েছে বলে জানাগেছে। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন জানান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলার শম্ভুগঞ্জ জি.কে.পি ডিগ্রী কলেজ, বীরাঙ্গণা সখিনার মাজার, বারুয়ামারি হাইস্কুল, শম্ভুগঞ্জ জুট মিলসহ ময়মনসিংহ জেলার সকল উপজেলা, ইউনিয়ন ও পৌর এলাকায় ২৭জুন একদিনে ১০ হাজার বিভিন্ন বনজ ও ফলদ গাছের চারা রোপন করেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মুজিব বর্ষের আহবান ৩টি করে গাছ লাগান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে ঐতিহাসিক বীরাঙ্গনা সখিনার সমাধি স্থলে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ জেলা আওয়ামিলীগ।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au