সারাদেশ

ময়মনসিংহে রীরঙ্গনা সখিনার সমাধিতে জেলা আঃলীগের বৃক্ষরোপণ কর্মসুচী

  • 5:34 pm - June 27, 2020
ময়মনসিংহে রীরঙ্গনা সখিনার সমাধিতে জেলা আঃলীগের বৃক্ষরোপণ কর্মসুচী

ময়মনসিংহ: মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মুজিব বর্ষের আহবান-৩টি করে গাছ লাগান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে ঐতিহাসিক বীরাঙ্গনা সখিনার সমাধি স্থলে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ জেলা আওয়ামিলীগ।

২৭শে শনিবার দুপুরে ময়নমসিংহ জেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সাহসী নারী বীর সৈনিক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে ঐতিহাসিক বীরাঙ্গনা সখিনার সমাধি স্থলে এই
বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ভোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৮ ময়মনসিংহ ৩ গৌরীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ এমপি, উদ্ভোধক হিসবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শওকত জাহান মুকুল,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামিউল আলম লিটন,জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভাসানী, ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আ, লীগ নেতা চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নুর খোকা, মাওহা ইউপি চেয়ারম্যান ও গৌরীপুর উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,।

তাছাড়া জেলা যুবলীগের সদস্য সাংসদ পুত্র তানজীর আহম্মেদ রাজীর, উপজেলা তাতীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান টিঠন, মাওহা ইউনিয়ন আঃলীগের সভাপতি নূর মোহাম্মদ কালন, সাধারন সম্পাদক কবির উদ্দিন কবির,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীন, সাধারন সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক উমর ফারুখ স্বাধীন, ময়মনসিংহ জেলা মানবাধিকার কমিশনের দপ্তর সম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত,প্রমুখ।

বৃক্ষ রোপন উদ্ভোধনকালে জেলা আওয়ামীলীগের সাধারন সস্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, দেশের ক্লান্তিলগ্নে জনগণের জন্য আওয়ামীলীগের অনেক দায়িত্ব রয়েছে, সারা দেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নিদের্শে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ। তিনি দেশের এই দুঃসময়ে গণতন্ত্রের মানসকন্যা বাংলার মহিয়সী নারী, উন্নয়নের কারিগর সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক জনগণের পাশে থেকে কাজ করার আহবান জানান। এসময় তিনি-এই ঐতিহাসিক বীরাঙ্গনা সখিনার সমাধি স্থলে একটি কমপ্লেক্স নির্মান করার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও একই দিনে বাংলাদেশের প্রত্যেক উপজেলা ইউনিয়ন পর্যায়ে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বৃক্ষ রোপন করা হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au