স্বাস্থ্য কথা

বরিশাল ও কুমিল্লায় মিলবে এ কে এস ফার্মেসীর সেবা

  • 4:13 pm - May 18, 2022

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম মডেল ফার্মেসী এ কে এস ফার্মেসী নতুন আউটলেট চালু হচ্ছে দেশের দক্ষিনাঞ্চলের প্রাণকেন্দ্র বরিশাল এবং কুমিল্লা শহরে।

বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে দুটি শহরে নতুন বিক্রয়কেন্দ্র খোলার ফ্রাঞ্চাইজি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ কে এস ফার্মেসীর পক্ষে পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শ্যামানজার শ্যামা খান এবং বরিশালের ব্যবসায়িক পার্টনার হিসেবে স্বাক্ষর করেন ব্যবসায়ী মো. মাহেদুর রহমান এবং কুমিল্লার ব্যবসায়ী মো. ইউছুফ ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মডেল ফার্মেসী শিল্পের অন্যতম পথিকৃৎ এ কে এস ফার্মেসী সব ধরনের ঔষধ ও প্রসাধনী নিয়ে উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করে আসছে। বর্তমানে বেশ কিছু আউটলেট নিয়ে এই রিটেইল ফার্মেসী চেইন টি ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইল ও রাজশাহীতে গ্রাহক সেবা দিচ্ছে।

গ্রাহক সেবার ব্যাপ্তিতে ঢাকা শহরের বিভিন্ন অংশে এবং চট্টগ্রাম, খুলনা, রংপুর, ময়মনসিংহ, নারায়নগঞ্জ, সিলেট, ফরিদপুর সহ সারাদেশের বিভাগীয় প্রধান শহরে এবছরই আরও ১০ টি নিজস্ব আউটলেট ও ফ্রাঞ্চাইজি আউটলেট খোলার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আজকের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বরিশাল ও কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে খুব শিগগিরই এই আউটলেট দুটি কার্যক্রম শুরু করা হবে।

চুক্রি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এস ফার্মেসীর ফ্রাঞ্চাইজি প্রধান মো. জহিরুল ইসলাম, চীফ অপারেটিং অফিসার রোকেয়া সুলতানা, জেনারেল ম্যানেজার (ফিন্যান্স এন্ড একাউন্টস) সি এ এইচ এম এনায়েতুল্লাহ, ডেপুটি জেনারেল ম্যানেজার জুনায়েদ হোসাইনসহ অন্যান্যরা।

নতুন সময়/আভি

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au