সারাদেশ

সুনামগঞ্জে পানিবন্দি কয়েক হাজার মানুষ

  • 6:49 am - May 17, 2022

সুনামগঞ্জ প্রতিনিধি : টানা কয়েকদিনের বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মে) সকালে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। এরইমধ্যে প্লাবিত হয়েছে পৌর শহরের উত্তর আরপিননগর, সাহেববাড়ি ঘাট, বড়পাড়া, পুরানপাড়া এবং বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও দোয়ারা বাজারসহ চারটি উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, টানা কয়েক দিনের বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে দিশেহারা হয়ে পড়েছেন সুনামগঞ্জের মানুষ। শহরের পাশ দিয়ে যাওয়া সুরমা ও মেঘালয় থেকে নেমে আসা সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলোর পানি কূল উপচে প্রত্যন্ত এলাকায় প্রবেশ করায় নদী তীরবর্তী এলাকা ও জেলার সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর এবং তাহিরপুরের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি প্রবেশ করেছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

অনেকে আবার বানের পানিতে ঘর ভেসে যাওয়ায় রাস্তায় ওপর আশ্রয় নিয়েছেন। কেউবা আবার কষ্টের ধান যাতে ভেসে না যায় সেজন্য রাস্তার কিনারায় রেখেছেন। তবে পাহাড়ি ঢলের পানিতে ডুবে যাওয়া তিনটি উপজেলার নিম্নাঞ্চলের মানুষ গবাদিপশু নিয়ে সব চেয়ে বেশি বিপাকে পড়েছেন। এদিকে সুনামগঞ্জ পৌর শহরের উত্তর আরপিননগর, সাহেববাড়ি ঘাট ও বড়পাড়া, পুরানপাড়া এলাকার চলাচলের সড়ক এবং কিছু নিচু ঘরবাড়ি পানিতে ডুবে গেছে।

পানিবন্দি মানুষ জানান, পাহাড়ি ঢলের পানি ঘরের ভেতরে থাকায় রান্নাবান্না করার সুযোগও নেই। চুলাও পানির নিচে তলিয়ে গেছে। ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছেন তারা। শুধু তাই নয়, পাহাড়ি ঢল এসে গবাদিপশুর সকল গোখাদ্য ভাসিয়ে নিয়ে গেছে। মানুষের পাশাপাশি গবাদিপশুর খাবারের সংকট দেখা দিয়েছে। পানিবন্দি খায়রুন নেছা জাগো নিউজকে বলেন, ঘরের ভেতরে পানি ঢুকে যাওয়ায় রান্না করার চুলা তলিয়ে গেছে।

এখন রান্নাবান্না কিছুই করতে পারছি না। রাকিব মিয়া জাগো নিউজকে বলেন, পাহাড়ি ঢলের পানিতে ঘর বানের পানিতে ভেসে গেছে। অনেক ধানও ভেসে গেছে। রাস্তার পাশে বাকি ধান এনে রেখেছি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার সুনামগঞ্জের নদ-নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au