সারাদেশ

শালিখায় ১৪৪ ধারা উপেক্ষা করে ঘর নির্মাণের চেষ্টা ব্যর্থ করে দিলো থানা পুলিশ!

  • 12:52 pm - June 26, 2020
শালিখায় ১৪৪ ধারা উপেক্ষা করে ঘর নির্মাণের চেষ্টা ব্যর্থ করে দিলো থানা পুলিশ!

এইচ এম রাজীব মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার শালিখায় আদালতের দেওয়া ১৪৪/১৪৫ ধারা উপেক্ষা করে ঘর নির্মাণের চেষ্টা ব্যর্থ করে দিলেন শালিখা থানা পুলিশ।

জানা যায় শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে় শালিখা উপজেলা পিয়ারপুর গ্রামের ইউনুছ আলী বিশ্বাস স্ত্রী জেসমিন আরা বেগম এর জমিতে ঘর নির্মাণের জন্য একই গ্রামের মোঃ হাফিজুর বিশ্বাস পিতা মৃত গোলবার বিশ্বাস ইট বালি এনে গাড়ি থেকে নামাতে শুরু করে এ সংবাদ শোনার পর জমির মালিক ইউনুস আলী বিশ্বাস শালিখা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামকে ঘটনাটি জানান।

ঘটনা জানার পরপরই ওসি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সবকিছু বন্ধ করে দেয়। জমির মালিক ইউনুস আলী বিশ্বাসের সাথে কথা বললে তিনি বলেন স্বাধীনতার পর থেকে জমি ভোগদখল করছি আমি। শালিখা উপজেলা থানাধীন ৪১ নং পিয়ারপুর মৌজার জমি আর এস ২২৫৮ দাগে ৪২ শতক জমি ও ২৭৯১ দাগে ৬৪ শতক জমি যার আরএস খতিয়ান নম্বর ৩৮৫ মোঃ হাফিজুর রহমান বিশ্বাস এই জমি তার বলে আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে আমি কোন কুলকিনারা না পেয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাগুরা আদালতে হাজির একটি মামলা করি মামলা নং শালিখা পিঃ-১৬০/২০২০ ধারা ফৌজদারী কার্যবিধি আইন ১৪৪/১৪৫ ধারা। আপনারা উভয়পক্ষ বিজ্ঞ আদালতে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নালিশি জমিতে গাছপালা কাটা সহ অন্যান্য কার্যদী হতে বিরত থাকবে।

তারা আদালতের এ আইন অমান্য করে জমি দখলের চেষ্টা করছে আমি এর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি। এ ব্যাপারে মোঃ হাফিজুর বিশ্বাসের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন আমি এখন ইট বালি এনে রেখে দিব আমার যখন সময় হবে আমি তখন ঘর করব। আমার ওখানে আরো জমি আছে।

এ ব্যাপারে শালিখা থানার ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, আমি ঘটনাটি জানার পরপরই এসআই মোঃ মনজুর মোর্শেদকে ঘটনাস্থলে পাঠাই এবং ওই জমি থেকে সবকিছু অপসারণ করা সহ সকল ধরনের কাজ বন্ধ করা হয়।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au