ফিচার

সমাজে সম্মানীত ব্যক্তিবর্গ বৃত্তান্ত

  • 9:42 am - April 30, 2022

প্রকৃত সম্মানীত ব্যক্তিরা কখনও অন্যদের অসম্মানিত করতে পারেননা। তবে আমাদের সমাজে কিছু শ্রেনীর মানুষ আছেন( দুঃখিত, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করে বলছিনা) যারা নিজেরা বড় বড় নৈতিকতার বুলি ছাড়েন অহরহ( এই ধরুন.. সুযোগ পেলেই হাটে, ঘাটে,মাঠে… যেখানেই সুযোগ পাবেন উনারা) নিজেদের দাবি করেন বললে ভুল হবে নিজেদের gesture, posture এমনভাবে প্রকাশ করেন যেন উনারা সততার শীর্ষে।

আসলে সততার সংগা কি? আমরা তলিয়ে দেখি যে… সবদিক দিয়ে বলতে, সব বিষয়ে যিনি নৈতিকতার উর্ধ্বে থাকেন তিনিই সৎ।এখন প্রশ্ন আসে নৈতিকতার উর্ধ্বে বলতে কি বোঝায় অর্থাৎ নিশ্চয়ই নৈতিকতার বিপরীত activities এর সামান্য ছিঁটেফোঁটা অংশটুকুও উনাদের মাঝে দেখা যাবেনা উনারাই তো নৈতিকতার উর্ধ্বে তাই নয় কি?

কিন্তু তথাকথিত এই সম্মানীত ব্যক্তিরা কোন কোন জায়গায় নৈতিকতার উর্ধ্বে আবার কোন কোন বিশেষ জায়গায় নৈতিকতার চরম নিম্নে… উনাদের মনে থাকেনা বলে নৈতিকতার ঠিক বিপরীত কর্মগুলো করে ফেলেন।সেখানে উনাদের নৈতিকতা মাটি চাপা দেন।

আবার সমাজর কিছু কিছু নারীরা আছেন সমাজের অসহায় নারীদের নিয়ে জনসেবা করে বেড়াচ্ছেন, বড় বড় বক্তব্য দিচ্ছেন public place এ অথচ এই ফেরেশতারুপী নারীরাই উনাদের বাড়িতে গিয়ে তাদেরই গৃহপরিচারিকাকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিচ্ছেন, পরিমানমত খেতে দিচ্ছেননা…bla, bla,bla… উনারা জনসেবা করছেন!!

বাইরে বড় বড় নৈতিকতার বুলি ছাড়ছেন.. অথচ উনারাই সম্মানীত ব্যক্তি কেউ কেউ সমাজে নারী বৈষম্যতা নিয়ে কাজ করছেন অথচ এই সম্মানীত ব্যক্তিদের নিজের বাড়িতেই পরিবারের কেউ কেউ উনাদের কাছে চরমভাবে বৈষম্যের স্বীকার হচ্ছেন।উনারাই নাকি সম্মানীত ব্যক্তি ।

কেউ কেউ নামাজ ও কিছু ইসলামিক বুলি রপ্ত করে সারাদিন সেই রেকর্ড সবার কাছে বাজিয়ে ইসলামকে ঢাল হিসেবে Use করে নিজেরা সমাজের কাছে সম্মানিত হয়ে বসে আছেন।উনারাই সম্মানী ব্যক্তি কেউ কেউ খারাপ কাজের সুযোগ পায়না বলে সেই সুবাদে ভালো থাকার অভিনয় করেন আর বুলি ছাড়েন বড় বড়… কিন্তু সুযোগ এলেই চলে যান লোক চক্ষুর অন্তরালে… উনারাই সম্মানীত ব্যক্তি আবার দেখা যায় কোন অসহায় মহিলা যেমন ধরুন তার পরিবার কোন খারাপ কাজে জড়িয়ে পড়েছে আর তাই তার অসহায়ত্বের কথা কোন মহিলা বিচারককের কাছে সাহায্যের জন্য গিয়েছেন এবং মহিলা বিচারক সেই অসহায় মহিলার সুবিচারও করেছেন কিন্তু দেখা যায় সেই সুদক্ষ,

সবার কাছে প্রশংসিত, সম্মানীত মহিলা বিচারকও ঐ একই কাজ করে অন্য মহিলাকে অসহায় বানিয়ে ফেলেছেন…উনারাই হলেন সম্মানীত ব্যক্তি এভাবেই চলছে সমাজের অসংখ্য উদাহরণস্বরুপ তথাকথিত সম্মানিত ব্যক্তিদের পদচারণা…. মজার বিষয় হলো!!! এইসব তথাকথিত সম্মানিত ব্যক্তিরা… সমাজে এমনভাবে সবার কাছে জায়গা করে নিচ্ছেন যে,

তাদের দেখে বোঝার উপায় নেই এবং তারা দেশটাকে নরক বানিয়ে ফেললেও কেউ তাদের খুঁজে পাবেননা।তাদের গ্রহনযোগ্যতা সবসময়ই। ভীষণ ভয়ংকর এরা.. সমাজের সহজ সরল নিরীহদের এরা সমাজে দোষী সাব্যস্ত করে নিজেরাই তথাকথিত সম্মানিত ব্যক্তি হয়ে সিংহাসনে বসে থাকছেন,

এদের চেনা যাবে তখনই যখন এই সম্মানিত ব্যক্তিরা সুযোগ পাওয়া মাত্র আপনাকে অসম্মানিত করতে ছেড়ে দেবেনা আর তখনই এদের প্রকৃত রূপ প্রকাশ পাবে কারণ প্রকৃত সম্মানিত ব্যক্তি কখনও অন্যদের অসম্মানিত করতে পারেনা হোক না সে যত পাপী, দোষী…… সমাজের নিকৃষ্ট… কিন্তু আপনিতো প্রকৃত সম্মানিত ব্যক্তি তাই নয় কি????

 

লেখক

সৈয়দা বদরুন নেসা

সহকারী অধ্যাপক

বরেন্দ্র কলেজ, রাজশাহী

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে: ডিএমপি কমিশনার

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে। পরিবেশের সুরক্ষা ও স্বাস্থ্য ভালো রাখা দুইটাই দরকার। সাইকেল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au